ওপেক্স ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস কাউন্সিলের দক্ষিণ ২৪ পরগনা জেলার সভাপতি ও জেলার সহ -সভাপতি আব্দুর রশিদ মহাদয়ের উপস্থিতে রক্তদান ও স্বাস্থ্য পরীক্ষার শিবির কর্মসূচি

ওপেক্স ইন্টারন্যাশনাল হিউম্যান রাইট কাউন্সিলের উদ্যোগে রক্তদান শিবির ও স্বাস্থ্য পরীক্ষার শিবিরের আয়োজন করা হয় দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগর বিধানসভার পূর্ব জাঙ্গালিয়া হাই স্কুল প্রাঙ্গনে। এদিনে পুরুষ ও মহিলা মিলিয়ে প্রায় দেড়শ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। উপস্থিত ছিলেন ওপেক্স ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস কাউন্সিলের দক্ষিণ ২৪ পরগনা জেলার সভাপতি মাওলানা শহীদুল্লাহ জেলার সহ সভাপতি আব্দুর রশিদ সহ হিউম্যান রাইটসের সমস্ত পদাধিকারী ও পূর্ব জাঙ্গালিয়া স্কুলের শিক্ষকরা। Opex ইন্টারন্যাশনাল হিউম্যান রাইট কাউন্সিলের দক্ষিণ ২৪ পরগনা জেলা সভাপতি মাওলানা শহীদুল্লাহ বলেন, বর্তমানে রক্তের সংকট মেটাতে থ্যালাসেমিয়া রোগীদের সাহায্যার্থে আমরা রক্তদান শিবির করেছি, শুধু রক্তদান শিবির নয় এই হিউম্যান রাইটস মানুষের বিপদে পাশে দাঁড়াই বিভিন্ন রোগগ্রস্ত ব্যক্তিদের চিকিৎসার ব্যবস্থা করা, আর্থিকভাবে দুর্বল ব্যক্তিদের অর্থ দিয়ে সাহায্য করা, বিভিন্ন সময়ে সমাজ সচেতন মূলক অনুষ্ঠান করা। সমাজে অপ্রীতিকর ঘটনা বা মদ ,জুয়া, মিথ্যা সাট্টা এর বিরুদ্ধে ঢুকে দাঁড়ানো, স্কুল ছুট ছাত্র-ছাত্রীদের স্কুলের পথ দেখানো বিভিন্ন সময় বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে সমাজ সচেতনতার বার্তা দেওয়া। আগামী দিনে গরিব অসহায়দের বিভিন্নভাবে পাশে থাকবেন বলে জানান মাওলানা সাহেব।