সাম্প্রতিক সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক অবস্থা সম্পর্কে বঙ্গীয় সংখ্যালঘু পরিষদের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন

:-মাও: মোজাফফর হোসেনের সভাপতিত্বে ও কার্যকরী সভাপতি শিক্ষক আব্দুর রউফের সঞ্চালনায় বারুইপুর অনিমা ভবনে বঙ্গীয় সংখ্যালঘু পরিষদের পরিচালনায় ‘সাম্প্রতিক সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক অবস্থা পর্যালোচনা এবং সাংবাদিক সম্মেলন অনুষ্টিত হয়।সাম্প্রতিক সময়ে বঙ্গীয় সংখ্যালঘু পরিষদ রাজ্যের সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক পরিবেশ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। সাংবাদিক সম্মেলনে তারা সংখ্যালঘুদের নিরাপত্তা, শিক্ষা, কর্মসংস্থান এবং বিভিন্ন ইস্যুতে ক্ষমতাসীন ও বিরোধী দলের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলে ।
সাংবাদিক সম্মেলনের মূল বিষয়সমূহ হল সামাজিক নিরাপত্তা সংখ্যালঘু অধ্যুষিত এলাকাগুলোতে সামাজিক অস্থিরতা ও নিরাপত্তার অভাব নিয়ে উদ্বেগ।রাজনৈতিক পরিস্থিতি রাজ্যে রাজনৈতিক সহিংসতা ও তৃণমূল স্তরে বিভাজনের রাজনীতির অভিযোগ।সাংস্কৃতিক সম্প্রীতি রক্ষায় উদ্যোগ গ্রহণ এবং সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার দাবি।সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার সুরক্ষা, শিক্ষা প্রতিষ্ঠানে উপযুক্ত পরিবেশ এবং চাকরির সুযোগ বৃদ্ধির দাবি।
সংখ্যালঘু পরিষদ সামগ্রিক পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে দ্রুত সমাধানের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে।আজকের আলোচ্য বিষয়ের উপর স্বাগত বক্তব্য পেশ করেন সাধারণ সম্পাদক প্রফেসর জাহান আলী পুরকাইত। বহু বিজ্ঞ গুণী স্কলার মানুষ জনদের উপস্থিতিতে বৈঠকটি চিত্তাকর্ষক হয়ে ওঠে। বর্তমান সংঘটিত SIR এর পরিনাম এবং জনপরিষরে এর প্রতিক্রিয়ার উপর সমবেত গুনীজনরা যুক্তি পরিসংখ্যান দিয়ে নিজেদের মতামত তুলে ধরেন।বক্তব্য দেন সংগঠনের প্রধান পৃষ্ঠ পোষক মাও আনোয়ার হোসেন কাসেমী, কাকলি ঘোষ,আব্দুর রউফ,রেভারেন্ড শ্যামল ঘড়ুই, আইনজীবী হাফিজুর রহমান, প্রাক্তন ডি আই নজরুল হক সিপাই,ডা: সাবিনা ইয়াসমিন,স্বপন গোমস,বিলকিস বেগম, আদিবাসী নেতৃত্ব চঞ্চল মাইতি,রাজিব হাসান,রুকনুদ্দিন সাহেব,কোষাধ্যক্ষ নজরুল ইসলাম, সহ সম্পাদক ইউসুফ মল্লিক, যুগ্ম কোষাধ্যক্ষ নুরুল ইসলাম, কিশোর মন্ডল প্রমুখ। অতপর বৈঠক শেষে সাংবাদিক সম্মেলন করে আগামীর কর্মসূচি এবং আজকের মিটিংয়ের উপর প্রশ্নোত্তর সেশন সম্পাদনা করেন বিভিন্ন মিডিয়ার সাংবাদিক বন্ধুগন। উপস্থিত সকল কে ধন্যবাদ জ্ঞাপন করে সভাপতি সমাপ্তি ঘোষণা করেন।