বেলকুচি উপজেলায় কে.সি. শালদাইড় গ্রামে এক বিশাল ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত –

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার কে.সি. শালদাইড় উত্তরপাড়া আল মামুদ মাঠে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে কে.সি. শালদাইড় ফাইনাল ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর জমজমাট ফাইনাল খেলা।
শুক্রবার (২৪ জুলাই) বিকেল ৩টায় কে.সি. শালদাইড় গ্রামবাসীর আয়োজনে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচকে ঘিরে মাঠজুড়ে ছিল ক্রীড়াপ্রেমী দর্শকদের ব্যাপক উপস্থিতি। টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচ উপভোগ করতে দূর-দূরান্ত থেকে ফুটবলপ্রেমীরা মাঠে এসে উপস্থিত হন।
ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ রাকিবুল হাসান শামীম, বিবিএ, এমবিএ (ফাইন্যান্স), এলএলবি; চেয়ারম্যান, আলোকিত সমাজ উন্নয়ন ফোরাম, বেলকুচি এবং ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী।
প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন মোঃ শফিকুল ইসলাম বিপ্লব, বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খন্দকার মোঃ জাহিদুল ইসলাম বাতেন, বিশিষ্ট সমাজসেবক।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ী, সমাজসেবক, রাজনীতিবিদ ও ক্রীড়ানুরাগীরা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ নুরুল ইসলাম তুহিন, ৮নং ওয়ার্ড সদস্য, ভাঙ্গাবাড়ী ইউনিয়ন পরিষদ।
টুর্নামেন্টের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মোঃ আব্দুল হাই প্রামানিক ও মোঃ ইব্রাহিম হোসেন (জহুরুল)। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক মোঃ সেরাজুল ইসলাম, সদস্য, বেলকুচি প্রেসক্লাব।
খেলা শেষে বিজয়ী দলের হাতে পুরস্কার ও ট্রফি তুলে দেওয়া হয়। এ ধরনের ক্রীড়া আয়োজন তরুণ সমাজকে খেলাধুলায় উৎসাহিত করার পাশাপাশি মাদক ও সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন আয়োজক ও অতিথিরা।