ঝালকাঠি জেলা সদরের পূর্ব কাঠপট্টি ফকির বাড়ি এলাকার শাহাব উদ্দিনের পুত্র আওয়ামী নেতা শামীম আহম্মেদের টর্চার সেল
আতঙ্কে এলাকাবাসী।
বিভিন্ন সময় এলাকায় অবৈধ অস্ত্র প্রদর্শন করে ভয়-ভীতি দেখিয়ে সম্পত্তি বাড়ি ঘর দোকান দখল করে চলছেন। ঝালকাঠিতে তার বিরুদ্ধে কেউ মুখ খুললে বা ন্যূনতম প্রতিবাদ করলে তাদেরকে তার নিজ বাড়ির টর্চার সেলে নিয়ে অমানবিক নির্যাতন করেন। যার ফলে জীবনের ভয়ে এখন পর্যন্ত কোন ভুক্তভোগী তার বিরুদ্ধে মুখ খোলার কিংবা প্রতিবাদ করার সাহস পায় নি। তার বিরুদ্ধে জুলাই গণহত্যার ব্যাপক অর্থায়নের অভিযোগ রয়েছে। উল্লেখ্য ৫ই আগস্ট এর পর তিনি আত্মগোপনে দেশের বাইরে চলে যান। এবং জাতীয় সংসদ নির্বাচনের পরের দিন অর্থাৎ ১৩ই ফেব্রুয়ারি ঘোষণা দিয়ে দেশে আসেন এবং পূর্বের ন্যায় কর্মকান্ডে লিপ্ত হন। অন্যের জমি দখল করে গৌরনদী, বাটাজোড় শাহী পার্ক নামে একটি পার্ক তৈরি করেন এবং সেখানকার স্থানীয় এমপি,বর্তমান ক্ষমতাসীন দল বিএনপি’র মন্ত্রী জহির উদ্দিন স্বপনের নাম ভাঙিয়ে বাটাজোড় ঝালকাঠি এবং ঢাকাতে স্বাধীনভাবে অবস্থান করছেন শামিম আহম্মেদ। অনুপস্থিতিতে তার সকল অবৈধ গোপন মিশন পরিচালনা করে থাকেন তার সবচেয়ে কাছের
লোক হিসেবে পরিচিত জেলা ছাত্রলীগের সহ- সম্পাদক শাকিল হাওলাদার ওরফে শাকিল খান।
আওয়ামিলীগের বড় বড় নেতা কর্মী পালাতক থাকলেও রহস্য জনক কারনে তারা প্রকাশে ঘুড়ে বেড়ান।

পোস্টটি শেয়ার করুনঃ