নাটোর থেকে ১৫ বছরের কিশোর নিখোঁজ, সন্ধান দিলে ২০ হাজার টাকা পুরস্কার

নাটোর সদর উপজেলার তেবাড়িয়া ইউনিয়নের বালিয়াডাঙ্গা গ্রাম থেকে ১৫ বছর বয়সী এক কিশোর নিখোঁজ হয়েছে। তার নাম মো. ইয়াছিন আরাফাত রিয়াদ। সন্ধানদাতাকে নগদ ২০ হাজার টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে পরিবার।
নিখোঁজ কিশোরের পরিচয়
নাম: মো. ইয়াছিন আরাফাত রিয়াদ
– বয়স: ১৫ বছর
– পিতা: মো. আব্দুর রাজ্জাক
– মাতা: মোছা. পলি খাতুন
– ঠিকানা: গ্রাম- বালিয়াডাঙ্গা, ২নং তেবাড়িয়া ইউনিয়ন, থানা ও জেলা- নাটোর
শারীরিক বর্ণনা
গায়ের রং শ্যামলা, উচ্চতা প্রায় ৫ ফুট, শারীরিক গঠন মাঝারি।
যা পরা ছিল
হারানোর সময় তার পরনে ছিল জিন্স প্যান্ট ও হালকা গোলাপী রঙের টি-শার্ট। টি-শার্টের বুকে “BAD MINTON” লেখা ছিল। সঙ্গে একটি স্কুল ব্যাগ ছিল।
পরিবার সূত্রে জানা গেছে, রিয়াদকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সকল স্থানে খোঁজ নিয়েও তার কোনো সন্ধান মেলেনি। ছেলের সন্ধান না পেয়ে দিশেহারা হয়ে পড়েছে পরিবার।
কোনো সহৃদয় ব্যক্তি রিয়াদের সন্ধান পেলে বা দেখতে পেলে নিচের নম্বরে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। সন্ধানদাতাকে নগদ ২০ হাজার টাকা পুরস্কৃত করা হবে বলে জানিয়েছে পরিবার।
যোগাযোগ ০১৭৬৭১৭৫৪৩৮