ট্রাকের ধা’ক্কায় পুলিশ কনস্টেবলের শ্যালিকার মৃ’ত্যু মোটরসাইকেল থেকে পড়ে
লালমনিরহাটের আদিতমারী উপজেলায় ট্রাকের ধা’ক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে তানিয়া (২০) নামে এক তরুণীর ম’র্মান্তিক মৃ’ত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন তার দুলাভাই পুলিশ কনস্টেবল আব্দুল মমিন।
রোববার (৩১ মে) বিকেলে উপজেলার কমলাবাড়ী ইউনিয়নের জামতলা মাদরাসা এলাকায় চাপারহাট বাইপাস সড়কে এ দু’র্ঘটনা ঘটে।
নি’হত তানিয়া কালীগঞ্জ উপজেলার চলবলা ইউনিয়নের অচিনতলা গ্রামের চাঁন মিয়ার মেয়ে। আহত পুলিশ কনস্টেবল আব্দুল মমিন আদিতমারী উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের নয়ারহাট এলাকার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঈদের ছুটিতে বাড়িতে এসে শ্বশুরবাড়িতে বেড়াতে যান পুলিশ কনস্টেবল আব্দুল মমিন। রোববার বিকেলে শ্যালিকা তানিয়াকে নিয়ে মোটরসাইকেলে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা হন। পথে জামতলা মাদরাসা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক তাদের মোটরসাইকেলকে ধা’ক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা দুলাভাই-শ্যালিকা সড়কে ছিটকে পড়েন।
দুর্ঘটনায় ঘটনাস্থলেই তানিয়ার মৃ’ত্যু হয়। পরে স্থানীয়রা আহত আব্দুল মমিনকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন। তবে দু’র্ঘটনার পর ঘাতক ট্রাকটি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।