অরাজনৈতিক “প্রচেষ্টা” সংগঠনে সহযোগিতায় ঈদ উল ফিতর উপলক্ষ্যে ঈদ সামগ্রী বিতরণ ও ইফতার মজলিশ আয়োজিত হলো জয়নগরে…..

দক্ষিন ২৪ পরগনার জয়নগর ১ নং ব্লকের অন্তর্গত ১০ টি পাশপাশি গ্রাম মিলিয়ে বিভিন্ন বয়সের সমাজসেবী, শিক্ষিত, বুদ্ধিজীবী ব্যক্তিবর্গ নিয়ে একটি সংগঠন তথা ট্রাস্ট *”প্রচেষ্টা”*।২০২২ সালে যার পথচলা শুরু। তারপর থেকে নানামুখী,জনকল্যাণ মূলক কর্মসূচি সেই সংগঠনের পক্ষ থেকে গৃহীত হয়েছে।
এলাকার জাতি,ধর্ম,বর্ন নির্বিশেষে সকলকে নিয়ে পথচলার অঙ্গীকার এবং তার সাক্ষ্য সাম্প্রতিক সময়ে গৃহীত কিছু কর্মসূচি।
আজ ইংরেজি ১৮ ই মার্চ, পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবারও সংগঠনটির পক্ষ থেকে এলাকার প্রায় ১০০ অসহায় পরিবারে ঈদ উপহার সামগ্রী পৌঁছে দেওয়া হয় এবং ইফতার মজলিশ আয়োজিত হয়।
সংগঠনের পরর্বতী প্রয়াস – এলাকার স্বনামধন্য চিকিৎসক দের সহযোগিতায় আপাতত তিনটি এলাকায় *ফ্রি ক্লিনিক* ব্যবস্থাপনা শুরু করা।সেই “প্রচেষ্টা ক্লিনিক” এ প্রতি ১৫ দিন অন্তর ডাক্তারবাবু দের চেম্বারে বসার ব্যবস্থা থাকবে। ডাক্তারবাবু দের দেখানোর জন্যে রোগীকে কোনো ফি দিতে হবে না। আগামী বিধানসভা নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার ঠিক পরপরই অর্থাৎ ২০২৬ সালের মে মাসের দ্বিতীয় সপ্তাহে এই ক্লিনিক শুরু হবে।
এদিন সংগঠনের সভাপতি আব্দুল লতিফ হালদার মহাশয় এই কর্মসূচি নিয়ে বিস্তারিত বক্তব্য রাখেন।
তিনি জানান, ” এই প্রয়াস সংগঠন এলাকার আগামী দিন গুলোর জন্যে খুবই গুরুত্বপূর্ণ।অতীতে এহেন কর্মকাণ্ড এলাকায় গৃহীত হয়নি।আমরা আশাবাদী মানুষ এর দ্বারা উপকৃত হবেন।”
সংগঠনের সম্পাদক আব্দুল আরিফ জানান,”এলাকার যুবক সম্প্রদায় কে সঙ্গী করে এবং বয়োজ্যেষ্ঠ সমাজসেবী ব্যক্তিত্বদের দেখানো পথ ধরে আমরা এগিয়ে যাচ্ছি।সম্পূর্ণ অরাজনৈতিক ভাবে সারা বছর ধরে আমরা এলাকার মানুষের জন্যে সাধ্যমত প্রয়াস রাখছি। আশা রাখি,এই কর্মসূচি সফলভাবে বাস্তবায়িত হবে।”
এলাকার সু পরিচিত শিশুরোগ বিশেষজ্ঞ ডা: আমির হোসেন হালদার মহাশয় ও এদিনের ইফতার মজলিশ এ উপস্থিত ছিলেন।তিনি জানান,”আমি বহুদিন যাবৎ এরকম একটা প্ল্যাটফর্ম চাইছিলাম।যেখানে সুষ্ঠ ব্যবস্থাপনার মধ্য দিয়ে নিঃস্বার্থ ভাবে এলাকার চিকিৎসা ব্যবস্থায় একটা নতুন দিগন্ত দেখা দেবে।আমাদের সবার উচিত,নানাভাবে পাশে থেকে এই কর্মসূচি সফল করা।”