ক্ষুদ্র জাতি গোষ্ঠীর উন্নয়ন ও কল্যাণে একটি পৃথক অধিদপ্তর গঠনের আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপি’মহাসচিব ও স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (১১) জুন রাজধানীর গুলশানে বিএনপির দলীয় কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ক্ষুদ্র যাত্রীগোষ্ঠী দলের সঙ্গে অনুষ্ঠিত এক মতবিনিময় সভা তিনি এ আশাবাদ ব্যক্ত করেন। উক্ত সভায় ক্ষুদ্র জাতি গোষ্ঠীদের উন্নয়ন শিক্ষা ব্যবস্থা ও রাজনৈতিক প্রতিনিধিত্ব নিয়ে আলোচনা হয়।

এ সময় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার মন্ত্রী বলেল ক্ষুদ্র জাতিগোষ্ঠী সম্প্রদায় শুধু ভোট দিয়ে নয়
নির্বাচনে বিএনপি’র পক্ষে সক্রিয় ভাবে কাজ করেছেন এজন্য তিনি তাদের ধন্যবাদ জানান। তিনি বললেন সংরক্ষিত নারী আসনের মাধ্যমে ক্ষুদ্র জাতি গোষ্ঠীর প্রতিনিধিত্ব নিশ্চিত করা হয়েছে ভবিষ্যতে সংসদেও উচ্চকক্ষে ও তাদের প্রতিনিধিত্ব নিশ্চিত করার চেষ্টা থাকবে।

পোস্টটি শেয়ার করুনঃ