হিজড়া জনগোষ্ঠীর অধিকার আদায় ও পুনর্বাসনে অন্তবর্তী সরকারের দৃষ্টি আকর্ষণ করে স্মারকলিপি প্রদান

দেওয়ানগঞ্জ উপজেলার ‘হিজড়া মানব কল্যাণ সংস্থা’-র সভাপতি মুন্নি আক্তার দেওয়ানগঞ্জের পিছিয়ে পড়া হিজড়া জনগোষ্ঠীর ভাগ্য উন্নয়নে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন। তার সংগঠনটির উদ্দেশ্য হিজড়াদের ভিক্ষাবৃত্তি ও মানবেতর জীবন থেকে মুক্তি দেয়া ।
এ উদ্দেশ্য বাস্তবায়নের লক্ষে মুন্নি ০৩ ফেব্রুয়ারি পোষ্ট অফিসের ডাগযোগে মাননীয় প্রধান উপদেষ্টাসহ সরকারের আরো ৬টি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় এবং জাতীয় মানবাধিকার কমিশনে স্মারকলিপি প্রেরণ করেছেন।
স্মারক লিপিতে মুন্নি আক্তার দেওয়ানগঞ্জের হিজড়াদের জন্য স্থায়ী আবাসন এবং তাদের যোগ্যতানুযায়ী কর্মসংস্থান নিশ্চিত করে ভিক্ষাবৃত্তি চিরতরে বন্ধ করার বিষয়গুলো উল্লেখ্য করেন।
স্মারকলিপি প্রদান শেষে মুন্নি আক্তার সাংবাদিকদের উদ্দেশ্য বলেন, ২০২৪ সালে দেওয়ানগঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদে সেলাই মেশিন প্রতীক নিয়ে ৫ জন প্রার্থীর সাথে প্রতিদ্বন্দিতা করে নির্বাচনের মাধ্যমে ৮৪ হাজার তিন’শ ৬১ কাস্ট ভোটের মধ্যে ২৩ হাজার ৭শ ৬৮ ভোটে নির্বাচিত হয়েছি। অভ্যুত্থান পরবর্তীতে অন্তবর্তী সরকারের সিদ্ধান্ত অনুযায়ী অপসারণ করে রাখা হয়েছে। ফলে জনগণের প্রত্যাশা অনুযায়ী কোন কাজই করতে পারছি না। সরকার উপজেলা পরিষদের চেয়ারম্যান পদগুলো পুনর্বহাল করলে জনগনের জন্য আরো কাজ করার সুযোগ থাকবে । সরকারের কাছে দাবি উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ যেন পুনর্বহাল করেন।