সিরাজগঞ্জের শাহজাদপুর সড়ক দুর্ঘটনায় নিহত ১ আহত ৩ ।

হারুনুর রশিদ হাবিবুল্লাহ্,
স্টাফ রিপোর্টারঃ
সিরাজগঞ্জের শাহজাদপুরে সড়ক দুর্ঘটনায় ১জন নিহত ও ৩ জন আহত হয়েছেন।
জানা যায়, (২৩ অক্টোবর)রবিবার দুপুরে পৌর সদরের সিদমবাড়ি মোড়ে বগুড়া-নগরবাড়ি মহাসড়কে সিএনজি (অটোরিক্সা) ও নসিমনের সংঘর্ষে ১ জন সিএনজি যাত্রি নিহত হয়েছে এবং মা ও ছেলে সহ আহত হয়েছে ৩ জন।
নিহত ব্যাক্তি হলেন মোঃ সমাজ আলী(৫৫) তিনি উপজেলার কায়েমপুর ইউনিয়নের চিনাধুকুরিয়া গ্রামের মৃত ইদ্রিস আলীর পুত্র।
আহতরা হলেন, গাইবান্ধা জেলার বাহাদুরপুর গ্রামের মোঃ আব্দুল মাজেদ (৩২),শাহজাদপুর পৌর এলাকার দারিয়াপুর গ্রামের মোছাঃ রোজিনা খাতুন (৩০) ও তার পুত্র মোঃ অনিক শেখ (১০)। আহতদেরকে শাহজাদপুর স্থানীয় একটি ক্লীনিকে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আশরাফ আলী বলেন,খবর পেয়ে আমরা ঘটনাস্থল গিয়ে লাশ উদ্ধার করে তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।