মোঃকামরুজ্জামান রুবেল
বিশেষ প্রতিনিধি ময়মনসিংহ

“শিক্ষকদের হাত ধরেই শিক্ষা ব্যবস্থার রূপান্তর” এই প্রতিপাদ্য নিয়ে গত (২৭ অক্টোবর) বৃহস্পতিবার সারা দেশের ন্যায় ময়মনসিংহের নান্দাইলে এই প্রথমবারের মতো পালিত হলো “শিক্ষক দিবস”।
গত ২৭ অক্টোবর সকাল ১০ ঘটিয়া জাতীয় “শিক্ষক দিবস” উপলক্ষে নান্দাইল পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ে সামনে থেকে একটি র‍্যালি বের করে নান্দাইল বাস্টেন্ড, পুরাতন বাজার সহ নান্দাইলের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে, নান্দাইল উপজেলা পরিষদে প্রশাসনিক ভবনের সামনে এসে শান্তিপূর্ণ ভাবে র‍্যালি শেষ হয়। র‍্যালি শেষ
প্রশাসনিক ভবনের সামনে খোলামঞ্চ “অনুভবে অনুক্ষণে” শিরোণামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় শিক্ষকদের মর্যাদা, দিবসটির তাৎপর্য সহ বিভিন্ন বিষয় তুলে ধরে বক্তব্য রাখেন, নান্দাইল আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব আনোয়ারুল আবেদীন খাঁন তুহিন (এমপি), তিনি তার বক্তব্যে উল্লেখ করেন, জাতীয় ও আঞ্চলিক পর্যায়ে শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিদের এবং শিক্ষকের মর্যাদা ও মানসম্পন্ন শিক্ষা বাস্তবায়নে শিক্ষকের গুরুত্ব সম্পর্কে অবহিত করা। শিক্ষকদের অধিকার সম্পর্কে জানানো, মানসম্পন্ন শিক্ষা ও সব শিশুর জন্য প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে শিক্ষকদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে আলোকপাত করা এবং প্রবীণ শিক্ষকদের অভিজ্ঞতাকে জানা ও কাজে লাগানোই দিবসটি পালনের মূল উদ্দেশ্য। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও আজ থেকে দিবসটি পালিত হবে। উক্ত র‍্যালি ও আলোচনায় সভায় উপস্থিত ছিলেন, নান্দাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান হাসান মাহমুদ জুয়েল, পৌর মেয়র মোঃ রফিক উদ্দিন ভূইয়া, উপজেলা নির্বাহি অফিসার (ইউএনও) মোহাম্মদ আবুল মুনসুর, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সারোয়ার হাসান জিটু সহ শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

পোস্টটি শেয়ার করুনঃ