জনসেবার অগ্রযাত্রায় এক নিবেদিতপ্রাণ পুলিশ অফিসার

ঐতিহ্যবাহী কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক মেধাবী শিক্ষার্থী মোঃ আরিফুর রহমান।
তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কর্মরত থেকে দায়িত্ব পালন করেন এবং তাঁর অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ শান্তিরক্ষা পদক (Peacekeeping Medal) অর্জন করেন।
৫ আগস্ট পরবর্তী অস্থিতিশীল পরিস্থিতি নিয়ন্ত্রণে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বায়েজিদ বোস্তামী থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব গ্রহণের পর তিনি দক্ষ নেতৃত্ব ও বিচক্ষণতার মাধ্যমে অল্প সময়ের মধ্যেই পুলিশের প্রতি জনগণের আস্থা পুনঃপ্রতিষ্ঠা করতে সক্ষম হন।
তিনি “দুষ্টের দমন, শিষ্টের পালন” নীতি অনুসরণ করে অস্ত্রধারী সন্ত্রাসী, চাঁদাবাজ, ভূমিদস্যু ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কার্যকর অভিযান পরিচালনা করেন। চট্টগ্রামের কুখ্যাত সন্ত্রাসীদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসা ছিল তাঁর অন্যতম উল্লেখযোগ্য সাফল্য।
পরবর্তীতে সিএমপির আকবরশাহ থানায় অফিসার ইনচার্জ হিসেবে পদায়িত হয়ে তিনি পাহাড় কাটা প্রতিরোধ, ভূমিদস্যু দমন এবং অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করেন।
দায়িত্ব পালনকালে তিনি সিটিজেনস ফোরাম ও স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে “Quick Response Service”-এর মাধ্যমে পুলিশিং সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেন।
দীর্ঘ কর্মজীবনে তিনি সততা, দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। তাঁর এই সফলতার ধারাবাহিকতায় বর্তমানে তাঁকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অভিজাত এলাকা খুলশী থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে পদায়ন করা হয়েছে।
আমরা বিশ্বাস করি, তাঁর দক্ষ নেতৃত্বে এই নগরীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে এবং জনগণের আস্থা আরও সুদৃঢ় হবে।