কক্সবাজার-টেকনাফ মহাসড়ক সংযুক্ত ঐতিহ্যবাহী বালুখালী বাজার। বালু খালী বাজারসংশ্লিষ্ট বিশেষ অংশ জুড়ে পানের বারী নিয়ে পান বাজার।

উক্ত পান বাজারের জন্য আলাদা শেড থাকলেও ঐ শেড কে গ্রুপিং’শেড মনে করে এই বাজার সংলগ্ন মহাসড়কের উপর প্রতিদিন সকালে অনুমোদনহীন ও অবৈধ পানের হাট বসিয়ে চলছে বিকিকিনি। পানের বিক্রেতারা দখলে রাখেন মহাসড়ক। ফলে যান-চলাচলে তৈরি হয় প্রতিবন্ধকতা।সেই
সাথে জনপদ সৃষ্টি হয় জনদূর্ভোগে।

স্থানীয় বাসিন্দারা জানান,ক্ষমতার দাপট দেখিয়ে একটি চক্র এই হাটটি মহাসড়কের উপর পরিচালনা করছেন।বালুখালীতে বাস করা এনজিওতে চাকরিজীবী রুহুল আমিন জানান,ক্যাম্পে চাকরিতে যেতে এই বাজারের কারণে লেইট হয়ে যায় কারণ জ্যাম লেগে থাকে। এখানে কোন শৃঙ্খলা নাই,নাই আইনশৃঙ্খলা রক্ষাকারী কোন আইনি শাসন।

স্থানীয় বাসিন্দা মোহাম্মদ আলী জানান, ‘পানের হাট হিসেবে বালুখালীর আলাদা ঐতিহ্য আছে।আলাদা নির্ধারিত স্থান থাকার পরও তা মানা হচ্ছে না বরং সড়ক দখল করে মানুষকে কষ্ট দেওয়া হচ্ছে।

মহাসড়কে এমন হাট সরানো কিংবা জনদূর্ভোগ নিরসনে পদক্ষেপ নেওয়া হবে কিনা জানতে চাইলে উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা পান্না আক্তার জানান, বিষয়টি খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বস্ত করেন।

পোস্টটি শেয়ার করুনঃ