ইনসাফের রাজনীতিতে নতুন মুখ রেদুয়ান রহমান আদনান

ইনসাফের রাজনীতিতে নতুন একটি নাম হিসেবে উঠে এসেছেন রেদুয়ান রহমান আদনান। জুলাই আন্দোলন থেকে শুরু করে ইনসাফ প্রতিষ্ঠার প্রতিটি ধাপে সক্রিয় ভূমিকা রেখে তিনি ইতোমধ্যে আলোচনায় এসেছেন রাজনৈতিক অঙ্গনে।
শহীদ ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়ার ঘটনার পর থেকেই রেদুয়ান রহমান আদনানকে দেখা যায় আরও দৃঢ় ও প্রতিবাদী অবস্থানে।
আন্দোলনের মাঠে তার সক্রিয় উপস্থিতি ও সংগঠকসুলভ নেতৃত্ব তাকে নতুন করে পরিচিত করে তুলেছে বিপ্লবী এক মুখ হিসেবে।
আজ রেদুয়ান রহমান আদনান এর সভাপতিত্বে গাজীপুরের চন্দ্রায় শহীদ হাদি হত্যার প্রতিবাদে একটি বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে গাজীপুরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রছাত্রীসহ আপামর ছাত্রজনতা অংশ নেয় এবং আন্দোলনের প্রতি একাত্মতা প্রকাশ করে।
সমাবেশে বক্তারা শহীদ হাদি হত্যার সুষ্ঠু বিচার দাবি করেন এবং ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। রেদুয়ান রহমান আদনান তার বক্তব্যে বলেন, “ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।এবং আরো বলেন এখন দেশের পরিস্থিতি ভারসাম্যহীন, সরকার একজন এমপি প্রার্থীর নিরাপত্তা দিতে পারে না। এই সরকার কিভাবে সুষ্ঠু নির্বাচন উপহার দিবে আমাকে। ”
নতুন প্রজন্মের নেতৃত্বে ইনসাফের রাজনীতিতে রেদুয়ান রহমান আদনানের উত্থান আগামী দিনে কীভাবে প্রভাব ফেলবে, তা এখন দেখার অপেক্ষা।