মোঃ কামরুজ্জামান রুবেল বিশেষ প্রতিনিধি

ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার বৃহৎ সেচ্ছাসেবী শিক্ষামূলক সেচ্ছাসেবী সংগঠন মরহুম আব্দুল জলিল মানব কল‍্যান ফাউন্ডেশন এর উদ্যোগে ১০নং শেরপুর ইউনিয়নের অন্তর্গত আব্দুল হোসেন উচ্চ বিদ‍্যালয়ে অসহায় ও গরীব মেধাবী ছাত্রছাত্রীদের মাঝে বিনামুল্যে স্কুল ব‍্যাগ ও আটটি করে খাতা ও কলম বিতরন করা হয়।

উক্ত অনুষ্ঠানে সভাপতির দায়িত্ব পালন করেন উক্ত বিদ‍্যালয়ের প্রধান শিক্ষক এনায়েত হোসেন রতন মাষ্টার। প্রধান অতিথির হিসাবে উপস্থিত ছিলেন নান্দাইলের সমাজসেবা অফিসার ইনসান আলী স‍্যার। বিশেষ অতিথি ছিলেন তারেক স‍্যার,শামীম স‍্যার,আনওয়ারুল ইসলাম কাউসার, সংগঠনেল সদস্য ইজাজুল। প্রধান অতিথির বক্তব্যে ইনসান আলী স‍্যার বলেন বিনামুল্যে খাতা কলম ও স্কুল ব‍্যাগ বিতরন একটি মহৎ উদ্যোগ। আমি আরো বেশ কয়েকটি অনুষ্ঠানে যোগদান করেছি।

মরহুম আব্দুল জলিল মানব কল‍্যান ফাউন্ডেশন সরকারের নিবন্ধন করার জন‍্য যত ধরনের সহযোগিতা লাগবে আমি তা করে দিব। ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও পরিচালক রিপনের প্রতিটি কাজই অত্যন্ত মহৎ কাজ। এই ফাউন্ডেশন এর সকল সদস্যকে মন থেকে অভিনন্দন জানাই। অনুষ্ঠান সহযোগিতা করেন আলমগীর কবির,ইজাজুল,এইচ এম মনোয়ার, তারেক আজিজ রাহাত ভাই,স্বপন,সেলিনা,শাপলা, আনওয়ারুল ইসলাম কাউসার।

অনুষ্ঠান পরিচালনা করেন ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আশরাফুল জামান রিপন।

পোস্টটি শেয়ার করুনঃ