মুসলিম লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে বাংলাদেশ মুসলিম ছাত্র ফেডারেশনের শুভেচ্ছা

আজ ৩০ ডিসেম্বর, নিখিল ভারত মুসলিম লীগের ১১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী। ১৯০৬ সালের এই দিনে ঢাকার শাহবাগে উপমহাদেশের মুসলমানদের রাজনৈতিক অধিকার আদায়ের লক্ষ্যে যে আলোকবর্তিকা প্রজ্বলিত হয়েছিল, তার ধারাবাহিকতায় আজকের এই বিশেষ দিনটি পালিত হচ্ছে। মুসলিম লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ মুসলিম ছাত্র ফেডারেশন-এর পক্ষ থেকে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
বাংলাদেশ মুসলিম ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় আহবায়ক-খান আসাদ ও সদস্য সচিব মোঃ খায়রুল ইসলাম এক যৌথ বিবৃতিতে বলেন: মুসলিম লীগ কেবল একটি রাজনৈতিক দল নয়, বরং এটি ছিল এই উপমহাদেশের মুসলমানদের আত্মত্মপরিচয় এবং রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার এক ঐতিহাসিক প্লাটফর্ম।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্টাতা নবাব স্যার নবাব সলিমুল্লাহ, শেরে বাংলা এ. কে. ফজলুল হক এবং হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও খাদেমে মিল্লাত খান-এ সুবুর রহ:’র মতো বরেণ্য নেতাদের হাত ধরে এই সংগঠনটি এ অঞ্চলের মানুষের মুক্তি সংগ্রামে নেতৃত্ব দিয়েছে। ছাত্র সমাজের ভূমিকা: মুসলিম লীগের ইতিহাস মানেই অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়া এবং অধিকার আদায়ের সংগ্রাম। বাংলাদেশ মুসলিম ছাত্র ফেডারেশন সেই ঐতিহাসিক চেতনাকে ধারণ করে বর্তমান প্রজন্মের ছাত্রদের নৈতিকতা, শিক্ষা এবং দেশপ্রেমের শক্তিতে বলীয়ান করতে প্রতিশ্রুতিবদ্ধ।
আজকের এই দিনে আমরা শপথ করছি যে, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং ইসলামী মূল্যবোধ সমুন্নত রাখতে ছাত্র সমাজ ঐক্যবদ্ধ থাকবে। যেকোনো ধরনের আগ্রাসন ও আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে।
আমরা বিশ্বাস করি, অতীতের গৌরবোজ্জ্বল ইতিহাস থেকে শিক্ষা নিয়ে নতুন প্রজন্মের ছাত্ররা একটি বৈষম্যহীন, ইনসাফভিত্তিক এবং সমৃদ্ধ বাংলাদেশ গড়তে কার্যকর ভূমিকা রাখবে। মুসলিম লীগের প্রতিষ্ঠাবার্ষিকী আমাদের সেই লক্ষ্য অর্জনে অনুপ্রাণিত করুক।