মানবতার ফেরিওয়ালা জিসিসি ১ নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর আব্দুস সালাম আহম্মেদ আব্বাস।

সাহাজুদ্দিন সরকার,কোনাবাড়ি-কাশিমপুর প্রতিনিধি। গাজীপুর মহানগর কাশিমপুর থানাধীন ১ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং আওয়ামী লীগের কার্যকরী সদস্য আব্দুস সালাম আহম্মেদ আব্বাস। আবদুস সালাম আহম্মেদ আব্বাস এর জনপ্রিয়তা এবং মানবিক কাজে শতশত পরিবারের মুখে মুখে হাসিও ফুটেছে। শতশত বেকার যুবকের বিভিন্ন গার্মেন্টসে চাকরির বব্যবস্থাও করে দিয়েছেন তিনি। শুধু তাই নয় এলাকায় মসজিদ মাদ্রাসায় স্কুল কলেজেও তিনি বিভিন্ন ভাবে সহযোগিতা করেছেন।গরীব অসহায় মানুষের পাশে থেকেও সহযোগিতা করেছেন তিনি। রবিউল নামের এক অটোরিকশা চালকের সাথে কথা বললে তিনি জানান আব্বাস ভাই আমি যখন খুব কষ্টে চলি তখন আমাকে চাউল দিয়ে সহযোগিতা করেছেন এবং বলেছিলেন কোন সমস্যা হলে তাকে যেন বলেন রবিউল আরো বলেন এমন মানবতার ফেরিওয়ালা আর কোথাও দেখিনি এবং আমার অভাবের সময় যে সহযোগিতা করেছিলেন আমি সারাজীবন মনে রাখবো এবং আল্লাহর কাছে নামাজ পড়ে তার জন্য দোয়া করব । এদিকে এক মুদি দোকানে কথা বললে জানা যায় আব্বাস মানবতার ফেরিওয়ালা তিনি গরীব দুঃখী মানুষের একমাত্র আস্থার স্থান তার কাছে কোন ভেদাভেদ নেই তাকে যখন কাছে ডাকি তখনি চলে আসে আমি তার জন্য দোয়া করি। এমন কথা শুধু দুই একজনের নয় শতশত মানুষের কথা। এমন মানবিক কাজ দেখে কিছু লোক তার বিরুদ্ধে নানান কথা বলে এবং এই মানবিক লোকের ভালবাসা দেখে কিছু লোক সহজে মেনে নিতে পারছেনা। এ ব্যাপারে আব্দুস সালাম আহম্মেদ আব্বাসের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি আমার পরিবার থেকে মানুষকে ভালবাসতে শিখেছি, আমার বাবার আদর্শ ছিল মানবসেবা তার কাছ থেকেই মানবসেবা শিখেছি এখনো করি এবং সারাজীবন মানবসেবা করে যেতে চাই।আমার পিছনে কে কি বললো সেগুলো আমি কখনো ভাবিনা কারন মানুষের মাঝে ভালবাসা নিয়ে বেঁচে থাকতে চাই এবং তিনি আরও বলেন আমি সাবেক কাউন্সিলর হিসেবে যতটুকু সম্ভব মানুষকে সহযোগীতা করেছি এবং তিনি বলেন আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের আদর্শ বুকে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে চাই।তিনি বলেন মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সিনিয়র নেতাকর্মীদের দিকনির্দেশনায় সকল প্রকার আওয়ামী লীগের সভা সমাবেশে যোগদান করেছি এবং আগামী দিনেও নেতাকর্মীরা দিকনির্দেশনায় মাননীয় প্রধানমন্ত্রীর দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে কাজ করে যাবো।