গোপালগন্জের কোটালিপাড়া উপজেলা কোনের ভিঠা খালের কচুরিপানা পরিষ্কার ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

আজ শনিবার (২৫ এপ্রিল) সকাল থেকে দিনব্যাপী কার্যক্রমের অংশ হিসেবে সাদুল্লাপুর ইউনিয়নের কোনের ভিটা খালের প্রাকৃতিক পরিবেশ ও জলাভূমি রক্ষার উদ্দেশ্যে দুই কিলোমিটার খালের কচুরিপানা পরিষ্কারের স্বেচ্ছায় উৎদোগে কাজ শুরু করা হয়।

কোটালিপাড়া -টুঙ্গিপাড়া উপজেলার মাননীয় সংসদ সদস্য এস এম জিলানীর আয়োজনে জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব রোধে পরিবেশ ও প্রকৃতিকে রক্ষা করার তাগিদে স্থানীয় স্বেচ্ছাসেবকরা ও দলীয় নেতৃবৃন্দের উপস্থিতে প্রায় ২ হাজার স্বেচ্ছাসেবী খালের কচুরিপানা পরিষ্কার কাজে অংশ নেন।

অনুষ্ঠানের উদ্বোধক কোটালিপাড়া – টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ -৩ আসান) এমপি এস এম জিলানী বলেন, কোটালিপাড়ায় খাল খনন ও পরিষ্কার করার বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে। তার মধ্যে কোটালিপাড়ার সাদুল্লাপুর ইউনিয়নে কোনের ভিটা খালের দুই ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। সেগুলো হচ্ছে বৃক্ষরোপণওনদী খননের । এ কাজে সর্বস্তরের মানুষের কাছ থেকে আমরা ব্যাপক সহযোগিতা পাচ্ছি। এ সময়ে উপস্থিত ছিলেন,অপুর্ব হালদার (অপু)সহ ধর্ম বিষয়ক সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদীদলের সেচ্ছাসেবক কেন্দ্রীয় কমিটি, শেখ আফজাল হোসেন, সেকেন্দার আলী সহ কোটালিপাড়া উপজেলা বিএনপির সভাপতি মহিউদ্দিন, সাধারন সম্পাদক আবুল বশার, মান্নান, মাসুদ, লালন সহ স্থানীয় নেতৃবৃন্দ।

পোস্টটি শেয়ার করুনঃ