মিজানুর রহমান মিলন,
বগুড়া জেলা প্রতিনিধিঃ
বগুড়ার গাবতলীতে মাদক, ইভটিজিং বাল্যবিবাহ ও স্মার্ট ফোন ব্যবহার রোধে সুখানপুকুর মোস্তাফিজার রহমান মেমোরিয়াল উচ্চবিদ্যালয়ে স্কুলের শিক্ষার্থীদের মাঝে গত বৃহস্পতিবার(২০ অক্টোবর) এক সচেতনমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাফিজার রহমান মজনুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ( ওসি ) সনাতন চন্দ্র সরকার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, গাবতলী থানা পুলিশিং কমিটির সভাপতি বাবু ধন্য গোপাল সিংহ, অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য শ্রী পলাশ রায় পলান, শিক্ষক এম.এ আব্দুল মতিন, উপস্থিত ছিলেন, ম্যানেজিং কমিটির সদস্য জিল্লুর রহমান, ইউপি সদস্য নুরুল ইসলাম উজ্জল, শিক্ষক উজ্জল, বিজেন্দ্র সহ স্কুলের সকল শিক্ষক/শিক্ষীকা ও শিক্ষার্থীবৃন্দ ।

পোস্টটি শেয়ার করুনঃ