হারুনুর রশিদ হাবিবুল্লাহ্,
স্টাফ রিপোর্টারঃ

সিরাজগঞ্জের রায়গঞ্জে যথাযোগ্য মর্যাদায় কমিউনিটি পুলিশিং ডে-২০২২ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ১০ টায় রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম এর সভাপতিত্বে “কমিউনিটি পুলিশংয়ের মূলমন্ত্র শান্তি শৃঙ্খলা সর্বত্র” এই প্রতিপাদ্যকে সামন রেখে একটি বর্ণাঢ্য র‍্যালীর মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। র‍্যালীটি থানা এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে থানা চত্বরে এসে শেষ হয়ে।

পরে রায়গঞ্জ থানার তদন্ত কর্মকর্তা ওয়াসিমুল বারীর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ইমরান রহমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পৌর মেয়র আব্দুল্লাহ আল পাঠান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ (হৃদয়), মহিলা ভাইস চেয়ারম্যান নিষ্কৃতি রানী দাস, ধানগড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মীর ওবায়দুল ইসলাম মাসুম, ব্রহ্মগাছা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম সরোয়ার লিটন, রায়গঞ্জ প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম প্রমুখ।
বক্তরা বলেন পুলিশি জনতা জনতাই পুলিশ এই শ্লোগান সামনে রেখে কাঁধে কাদ মিলে একত্রে কাজ করলেই দেশের শান্তি শৃঙ্খলা বজায় থাকবে।

পোস্টটি শেয়ার করুনঃ