সিরাজগঞ্জে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টারঃ মোঃ রুবেল হোসেন তুহিন।
সিরাজগঞ্জে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত।
সিরাজগঞ্জে ”বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০২২” জেলা পর্যায়ে ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে
শুক্রবার (৩০শে সেপ্টেম্বর) দিনব্যাপী সিরাজগঞ্জ সরকারি কলেজ মাঠে এই গোল্ডকাপ খেলা অনুষ্ঠিত হয়।
সিরাজগঞ্জ জেলা প্রশাসক ড. ফারুক আহম্মাদ, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্ণামেন্টের চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের হাতে ট্রফি তুলেদেন।
উক্ত অনুষ্ঠানটি, সিরাজগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আমিনুল ইসলাম মন্ডলের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগ সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট কে এম হোসেন আলী হাসান। অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ নূর আলম সিদ্দিকী। সিরাজগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ টি, এম সোহেল প্রমুখ ।
এছাড়াও সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ সাইফুল ইসলাম, মোঃ আল এমরান খন্দকার, সহকারী মনিটরিং অফিসার মোঃ আব্দুল্লাহ আল ফারুক সহ
অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। সমাপনী খেলায় পুরুষ বিভাগে
রায়গঞ্জ উপজেলার হোঁড়গাতি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে উল্লাপাড়া উপজেলার কে আর নওকৈড় সরকারি প্রাথমিক বিদ্যালয় ৪-০ গোলের ব্যবধানে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
নারী বিভাগে, শাহজাদপুর উপজেলার বাতিগাতীঁ সরকারি প্রাথমিক বিদ্যালয় কে ২-০ হারিয়ে রায়গঞ্জ উপজেলার ধামাইনগর হোড়গাঁতি সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।