রামপুরা সুপার মার্কেটে আগুন
আপডেটঃ সেপ্টেম্বর ২২, ২০২২ | ২:৪৭
77 ভিউ

রাজধানীর রামপুরায় অবস্থিত রামপুরা সুপার মার্কেটে আগুন লেগেছে। আগুন নেভাতে কাজ করেছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট।
আজ বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, পশ্চিম রামপুরায় অবস্থিত রামপুরা সুপার মার্কেটের চারতলা ভবনের উপরের তলায় খান বস্ত্র বিতানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিস। পরে তিন ইউনিটের চেষ্টায় সকাল পৌনে ৮টার দিকে আগুন নেভানো সম্ভব হয়।
ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক লাইন থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এ ঘটনায় কোনো হতাহতের সংবাদ নেই।
সর্বশেষ সংবাদ
ডুমুরিয়ায় তীব্র লোডশেডিং ও তাপদাহে বিপর্যস্ত জনজীবন: ব্যাহত হচ্ছে সেচ ও শিক্ষা
এপ্রিল ২৩, ২০২৬, ৩:১৭
মুন্সিগঞ্জ মিরকাদিমে মিনি স্টেডিয়াম মাঠ টুর্নামেন্টের উপলক্ষে ক্রেস্ট প্রদান : ইউএনও
এপ্রিল ২২, ২০২৬, ৭:৩৮