মাদারীপুরে ডেঙ্গুর প্রকোপ দিন দিন বৃদ্ধি পাচ্ছে

মাদারীপুরের রাজৈরে ডেঙ্গুর প্রভাবে অসুস্থ হয়ে হাসপাতালে রোগী ভর্তির সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। হঠাৎ করে রক্তের প্লাটিলেট কমে যাওয়ায় অসুস্থ হয়ে পরছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন বেসরকারী হাসপাতালে ২০ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে বলে জানা গেছে। এছাড়াও গত ১ সপ্তাহে রাজৈর ,ফরিদপুর ও ঢাকা থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছে আরও ৫০ জন।
সরকারী ও বিভিন্ন বেসরকারী হাসপাতাল সুত্রে জানা গেছে, উপজেলার টেকেরহাট বন্দরে হঠাৎ করে ডেঙ্গু রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বর্তমানে ৭ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছে। এদের মধ্যে ৫ জনই টেকেরহাট বন্দরের। এছাড়াও টেকেরহাট ইউ এস মডেল হাসপাতালে ৫ জন এবং টেকেরহাট জেনারেল হাসপাতালে ২ জন রোগী ভর্তি রয়েছে। টেকেরহাট সিটি হসপিটাল কর্তৃপক্ষ জানিয়েছে এ পর্যন্ত যারা পরীক্ষা করেছে তাদের মধ্যে ৬০ জনের ডেঙ্গু সনাক্ত হয়েছে।