সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার উত্তর দেলুয়া গ্রাম এলাকায় অবস্থিত উত্তর দেলুয়া জামে মসজিদের নির্মাণ কাজ দীর্ঘ দুই বছর ধরে চললেও বর্তমানে অর্থ অভাবে তা প্রায় বন্ধ হয়ে পড়েছে। এতে করে এলাকাবাসী ও মুসল্লিরা চরম ভোগান্তিতে পড়েছেন। মসজিদটি দুই বছর পূর্বে তিন তলা ফাউন্ডেশন দিয়ে কাজ শুরু করলেও বর্তমানে অর্থের অভাবে মসজিদের কাজটি স্থবির হয়ে পড়েছে ।

মসজিদ কমিটির সভাপতি, মোঃ আব্দুল মান্নান জানান, সকল স্তরের জনগণের সহায়তায় সীমিত অর্থ নিয়ে তারা উক্ত মসজিদটির নির্মাণ কাজ শুরু করেছিলেন। কিন্তু বর্তমান সময়ে পর্যাপ্ত অর্থের অভাবে এখন কাজ আর এগিয়ে নেওয়া সম্ভব হচ্ছে না। ফলে মুসল্লিদের খোলা জায়গায় নামাজ আদায় করতে হচ্ছে, যা অত্যন্ত কষ্ট কর হয়ে দাঁড়িয়েছে।

মসজিদের মোয়াজ্জেম, আলহাজ্ব মোহাম্মাদ শাহজাহান আলী বলেন, বৃষ্টি বা ঝড়ের সময় নামাজ পড়তে মুসল্লিদের অনেক দুর্ভোগ পোহাতে হয়। কখনো কখনো পাশের একটি জরাজীর্ণ টিনের মাদ্রাসায় নামাজ আদায় করা হলেও সেটিও নিরাপদ নয়।

মসজিদ কমিটির সদস্য, মোঃ আবুল হোসেন জানান, ধর্মপ্রাণ মুসল্লিদের জন্য একটি পূর্ণাঙ্গ মসজিদ অত্যন্ত জরুরি। বর্তমান পরিস্থিতিতে তারা মানবেতর জীবনযাপন করছেন এবং ধর্মীয় কার্যক্রম সঠিকভাবে পরিচালনা করতে পারছেন না।

এ অবস্থায় মসজিদ কমিটির পক্ষ থেকে মাননীয় সংসদ সদস্যসহ সমাজের বিত্তবান ও দানশীল ব্যক্তিদের কাছে মসজিদ নির্মাণ কাজ সম্পন্ন করার জন্য আর্থিক সহায়তার আকুল আবেদন জানানো হয়েছে।

স্থানীয়রা আশা করছেন, দ্রুত সহযোগিতা পেলে মসজিদটির নির্মাণ কাজ সম্পন্ন হবে এবং মুসল্লিরা স্বাচ্ছন্দ্যে ইবাদত করতে পারবেন।

পোস্টটি শেয়ার করুনঃ