নিত্যপণ্য জ্বালানী তেল,পরিবহন ভাড়া বৃদ্ধি এবং ভোলায় বর্বোচিত হত্যাকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

নিত্যপণ্য, জ্বালানি তেল, পরিবহন ভাড়া বৃদ্ধি এবং ভোলায় বর্বোচিত হত্যাকান্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে সাভারে। সাভার পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আজ শনিবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার উপজেলা বাসস্ট্যান্ড থেকে সাবেক সংসদ সদস্য ডা: দেওয়ান মোহাম্মাদ সালাউদ্দিনের নেতৃত্বে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। পরে বিক্ষোভ মিছিলটি মহাসড়ক হয়ে উলাইল বাসস্ট্যান্ডে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্যেদিয়ে শেষ হয়।
এসময় ডা: দেওয়ান মোহাম্মাদ সালাউদ্দিন বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় দুই বছর জেলে আটক রেখেছে। এখনো তিনি মুক্ত হতে পারেনি। আমাদের প্রিয় নেতা তারেক রহমান মিথ্যা মামলায় অভিযুক্ত হয়ে দেশের বাইরে আছেন। সারাদেশে বিএনপি লক্ষ লক্ষ নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে এই অবৈধ সরকার। সারাদেশে তারা মিথ্যে ফুলঝুড়ি দিয়ে গোটাদেশকেই কারাগার বানিয়েছে। আওয়ামী লীগ বলছে, উন্নয়নের জোয়ারে দেশ ভাসছে, কোথায় উন্নয়ন? গ্রামগঞ্জে অনেক আগেই হারিকেন বিদায় নিয়েছিল। কিন্তু আজকে আবারো কেন হারিকেন কিনতে হচ্ছে। সেই সাথে নিত্যপণ্য জ্বালানি তেল পরিবহন ভাড়া বৃদ্ধিসহ প্রতিটি পদে পদে সাধারণ মানুষ হয়রানির শিকার হচ্ছে বলেও জানান তিনি।
এ কর্মসূচীতে অনেকের মধ্যে উপস্থিত ছিলেন সাভার সাভার পৌর বিএনপির সভাপতি খন্দকার শাহ মাইনুল হোসেন বিল্টু, সাধারণ সম্পাদক বদিউজ্জামান বদির, সাংগঠনিক সম্পাদক কাউন্সিলর আবদুর রহমান, আশুলিয়া থানা বিএনপির সভাপতি আজগর হোসেন, সাধারণ সম্পাদক আবদুল গফুর, সাভার থানা বিএনপির সভাপতি সাইফুদ্দিন সাইফুল, সহ-সভাপতি সাইদুল ইবনে হাসিব সোহেল, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুর রহমান বাবুল, আশুলিয়া থানা মহিলা দল সভাপতি মিনি আকতার, পৌর কাউন্সিলর ডারফিন আক্তার, বিএনপি নেতা শরিফুল আলম, এ্যাডভোকেট নাজিম উদ্দিন, স্বেচ্ছাসেবক দল নেতা জিল্লুর রহমান, বিএনপি নেতা রমিজ উদ্দিন, আবু বকর সিদ্দিক, আকবর হোসেন, নাসির উদ্দিন উকিল, লায়ন ইউসুফ, জাহাঙ্গীর আলম ও ঢাকা জেলা উত্তর ছাত্রদলের আহ্বায়ক মোহাম্মদ তমিজউদ্দিন, তাজুল ইসলামসহ বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।