আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামালপুর–১ (দেওয়ানগঞ্জ–বকশীগঞ্জ) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাতকে ধানের শীষ প্রতীকে বিজয়ী করার লক্ষ্যে দেওয়ানগঞ্জ পৌরসভা ৩নং ওয়ার্ডে এক বিশাল নির্বাচনী মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেল ৪টায় ৩নং ওয়ার্ডের নির্বাচনীয় ক্যাম্প থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি দেওয়ানগঞ্জ বাজার, কামিল মাদ্রাসা রোড, বেপারীপাড়া, জাম্বিল বাজার ও মাটিয়াখোলা এলাকা প্রদক্ষিণ করে পুনরায় ৩নং ওয়ার্ডের নির্বাচনীয় ক্যাম্পে এসে শেষ হয়।
মিছিলটির নেতৃত্ব দেন ৩নং ওয়ার্ড বিএনপির নেতা আব্দুল মালেক কমিশনার।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যারিস্টার শাহদাৎ বিন শোভন।
এছাড়াও উপস্থিত ছিলেন দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির নেতৃবৃন্দসহ যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মৎস্যজীবী দল, কৃষক দলসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
মিছিল চলাকালে নেতাকর্মীরা ধানের শীষ প্রতীকের পক্ষে বিভিন্ন স্লোগানে রাজপথ মুখরিত করে তোলে। বক্তারা বলেন, জনগণের সমর্থনেও ধানের শীষে ভোট দিয়ে এম রশিদুজ্জামান মিল্লাতকে বিজয়ী করার লক্ষে গণতন্ত্র ও পুনরুদ্ধার করা হবে।

পোস্টটি শেয়ার করুনঃ