জামালপুর জেলায় জ্বালানির অবৈধ মজুদের অপরাধে দুইজনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (০৬ এপ্রিল ২০২৬) সদর উপজেলার গেইটপাড় স্টেশন রোড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। জানা যায়, একটি ফিলিং স্টেশন থেকে মোটরসাইকেলের মাধ্যমে পেট্রোল ক্রয় করে পরে তা উচ্চ মূল্যে বিক্রির উদ্দেশ্যে মোটরসাইকেলের ট্যাংক থেকে পেট্রোল বের করে বোতলজাত করে মজুদ করা হচ্ছিল।
এ ঘটনায় হাবিব (৪৫) ও নাজমুল হাসান (৩৩)-কে পেট্রোলিয়াম আইন, ২০১৬ এর বিধান লঙ্ঘনের অপরাধে মোবাইল কোর্টের মাধ্যমে প্রত্যেককে ১ (এক) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
প্রশাসন জানিয়েছে, জ্বালানি তেল অবৈধভাবে মজুদ, বিক্রি ও কৃত্রিম সংকট তৈরির বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

পোস্টটি শেয়ার করুনঃ