জমজমাট পুর্ন পরিবেশে গুইমারতে বইছে প্রতিষ্ঠানিক নির্বাচনী হাওয়া

খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলায় সি এন জি চালক ও মালিক সমবায় সমিতির লিঃ এর ত্রি বার্ষীক নির্বাচনকে ঘিরে চলছে উৎসবের আমেজ। ঘোষিত তপসিল অনুযায়ী আগামী ৫ ই সেপ্টেম্ভর নবসৃষ্ট গুইমারা উপজেলাধীন সি এন জি চালক ও মালিক সমবায় সমিতি লিঃ রেজিঃ নং ৫৯৪/ খাগড়া এর পরিচালনা পরিষদের ত্রি বার্ষীক নির্বাচন অনুষ্টিত হবে। নির্বাচনকে ঘিরে প্রার্থীদের মধ্যে চলছে নির্ঘুম দৌঁড়ঝাঁপ। সংঘঠনটিতে মোট ভোটার সংখ্যা ২৫৩ জন। মোট ৯ টি পদে লড়াই করছে ২৩ প্রার্থী তন্মধ্যে ৩ টি সদস্য পদে প্রতিদন্ধিতা করছেন ৬ জন ১ টি লাইন সম্পাদক পদে লড়ছেন ৩ জন ১ টি কোষাধ্যক্ষ পদে লড়ছেন ৩ জন ১ টি যুগ্ন সম্পাদক পদে লড়ছেন ২ জন সাধারন সম্পাদক পদে লড়ছেন ২ জন ১ টি সহ সভাপতি পদে লড়ছেন ৫ জন ও সভাপতি পদে লড়ছেন ২ জন । মোট ৯ টি পদের মধ্যে সভাপতি সম্পাদক পদে যারা লড়ছেন তারা হলেন (১) সভাপতি জনাব মোঃ ফোরকান আলী চেয়ার প্রতিক (২) জনাব মোঃ নুর মোহাম্মদ সুমন মোবাইল প্রতিক। সাধারন সম্পাদক পদে( ১)জনাব মোঃ নুরুল ওহাব সিএনজি প্রতিক (২)জনাব মোঃ আনোয়ার হোসেন ফুটবল প্রতিক। কয়েকজন ভোটারের সাথে কথা বলে জানা যায় নির্বাচন অবাধ ও সুষ্টভাবে পরিচালিত হবে বলে আশা করেন। এমনকি প্রার্থীদের মধ্যে ও সৌহাদ্যপুর্ন আচরন লক্ষ করা গেছে। তবে দু একজন শুভাকাঙ্ক্ষী।মোবাইল মার্কা ও ফুটবল মার্কার পক্ষ নিয়ে নির্বাচনী আচরন বিধি লংঘন করার মত বিচ্চিন্ন কথাবার্তা বলছে। এবিষয়ে সাধারন সম্পাদক পদপ্রার্থী (সি এন জি প্রতিক) মোঃ নুরুল ওহাবের কাছে তাঁর প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি এরকম কিছু শুনেছেন বলে জানিয়েছেন এবং তিনি বলেন প্রয়োজন অনুযায়ি নির্বাচন পরিচালনা কর্মকর্তাকে বিষয়টি অবগত করিযে নির্বাচনের সুষ্ট পরিবেশ নিশ্চিত করার অনুরোধ করবেন।