চৌহালীতে জামায়াতের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত –

এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে উপলক্ষে সিরাজগঞ্জ- ৫ আসনের চৌহালীতে জামায়াত ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যক্ষ আলী আলমের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকালে চৌহালী উপজেলার জামায়াত ইসলামী ও ১১ দলীয় জোটের আয়োজনে চৌহালী সরকারি কলেজ মাঠ প্রাঙ্গনে এ নির্বিচনী জনসভা অনুষ্ঠিত হয়।
চৌহালী উপজেলার জামায়াতে ইসলামের আমীর মাওঃ আবু সাইদ ছালেহ্ এর সভাপতিত্বে নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাবেক মন্ত্রী মেজর (অবঃ) মঞ্জুর কাদের, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ- ৫ আসনের জামায়াতের মনোনীত প্রার্থী অধ্যক্ষ আলী আলম।
এ সময় বেলকুচি উপজেলা জামায়াতে আমীর আরিফুল ইসলাম সোহেল, ধুকুরিয়াবেড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও জামায়াতে সহকারী সেক্রোটারী মাহবুবুর রশিদ শামীম, জেলার ছাত্রশিবিরের সভাপতি আব্দুল আজিজ, জেলার জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ইউসুফ আলী সিকদার, এনায়েতপুর জামায়াতের আমীর মাওঃ সেলিম রেজা, বেলকুচি উপজেলা নায়েবে আমীর নুর-উন-নবী সরকার, , জেলা জাতীয় যুব শক্তি সদস্য সচিব মুসা হাসেমী প্রমুখ।
এসময় জামায়াত ইসলামীর বেলকুচি- চৌহালী উপজেলার পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা আগামী নির্বাচনে জামায়াত ইসলামীকে দাঁড়িপাল্লায় ভোট দিয়ে জয়ী করতে আহবান জানান।