চাঁপাইনবাবগঞ্জ-০২ আসনে বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনিত প্রার্থী ড. মিজানুর রহমানের ৫৫ দফা ইশতহার ঘোষণা

চাঁপাইনবাবগঞ্জ-০২ (নাচোল, গোমস্তাপুর, ভোলাহাট) আসনে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন জামায়াত মনোনীত প্রার্থী ড. মিজানুর রহমান।
বুধবর (৪ ফেব্রুয়ারী ) দুপুরে গোমস্তাপুর উপজেলার রহনপুরে একটি কমিউনিটি সেন্টারে তিনি এই ইশহেতার ঘোষণা করেন।
সমৃদ্ধ চাঁপাইনবাবগঞ্জ-০২ আসন, কর্মমুখী জনপদ এই স্লোগানে ইশহেতারে ড. মিজানুর রহমান তিনটি উপজেলার নিরাপত্তা, স্বচ্ছতা, যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা, কর্মসংস্থান, চিকিৎসা ও কৃষিতে বিভিন্ন উন্নয়ন নিয়ে ৫৫ দফা ইশতেহার ঘোষণা করেন।
এসময় তিনি বলেন, আসনের প্রতিটি ইউনিয়ন ও পৌরসভাকে সমৃদ্ধ, উন্নত, নিরাপদ বাসস্থান হিসেবে গড়ে তোলা এবং সন্ত্রাস, চাঁদাবাজি, দখলদারী ও মাদকমুক্ত করা হবে। পাশাপাশি উন্নয়ন পরিকল্পনা প্রনয়নে সকল শ্রেণি-পেশা ও দলকে সম্পৃক্ত করে ঘুষমুক্ত চাকুরী নিশ্চিত করা এবং সরকারী অফিসসমূহে দুর্নীতি ও ঘুষমুক্ত সেবা নিশ্চিত করা ও জনবান্ধব করে গড়ে তোলা হবে। বরেন্দ্র অঞ্চলের পানি সংকট সমাধানে গুরুত্ব দিয়ে নানামখী পরিকল্পনা গ্রহণ