গাজীপুর-৩ আসনে ধানের শীষের পক্ষে ভাওয়াল গড় ইউনিয়ন যুব দলের গণসংযোগ

গাজীপুর-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী অধ্যাপক ড. এস এম রফিকুল ইসলাম বাচ্চু ভাইয়ের পক্ষে ব্যাপক গণসংযোগ কার্যক্রম চালিয়েছে ভাওয়াল গড় ইউনিয়ন যুব দল।
ভাওয়াল গড় ইউনিয়ন যুব দলের যুগ্ম আহ্বায়ক মো. এমদাত সরকারের নেতৃত্বে এ গণসংযোগ অনুষ্ঠিত হয়। এ সময় নেতাকর্মীরা ইউনিয়নের বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন।
গণসংযোগে উল্লেখযোগ্য সংখ্যক মহিলা ভোটার অংশগ্রহণ করেন। তারা বাচ্চু ভাইয়ের পক্ষে এলাকার মা-বোনদের কাছে ধানের শীষ মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান।
এ সময় ভাওয়াল গড় ইউনিয়ন যুব দলের নেতা মো. সুমনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের আরও অনেক স্থানীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন।
নেতাকর্মীরা বলেন, জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে ধানের শীষের প্রতি মানুষের ব্যাপক সমর্থন রয়েছে। আগামী নির্বাচনে গাজীপুর-৩ আসনে বিএনপির প্রার্থী বিজয়ী হবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।