মাদারীপুরের কালকিনিতে ২০০৫ সালের ১৭ ই আগস্ট বিএনপি-জামায়াত জোট সরকারের শাসনামলে সংঘটিত দেশব্যাপী সিরিজ বোমা হামলার প্রতিবাদে সারাদেশের ন্যায় কালকিনি উপজেলা ও পৌর আওয়ামীলীগের উদ্দ্যোগে আলোচনা সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে বুধবার (১৭ আগস্ট) সকালে কালকিনি উপজেলা আওয়ামীলীগ কার্যালয় হতে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে এসে মিছিলটি শেষ হয়।
পরে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তারা সিরিজ বোমা হামলার নেপথ্যের ব্যক্তিদের শাস্তির আওতায় আনার পাশাপাশি বিএনপি ও তাদের সমমনাদের অপপ্রচার মাধ্যমে দেশে নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদ জানান।
কালকিনি উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও সাবেক পৌর প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে এবং সাবেক ছাত্রনেতা লিয়াকত হোসেন লিটনের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রলীগ সভাপতি ও উপজেলা আওয়ামীলীগের সদস্য লৎফর রহমান সরদার,উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক বেলাল হোসেন, ত্রান ও সমাজকল্যাণ সম্পাদক ও পৌর কাউন্সিলর ইউনুস আলী হাওলাদার,উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি চায়না খানম,পৌর তাঁতীলীগের সভাপতি জামাল হোসেন চৌকিদার,পৌর মহিলা আওয়ামীলীগ সভাপতি শিবলী বাশার, উপজেলা ও পৌর ওয়ার্ড আওয়ামীলীগের নেতৃবৃন্দ সহ সকল সহযোগী অঙ্গসংগঠনের নেতা কর্মীরা ।
উল্লেখ্য, ২০০৫ সালের ১৭ আগস্ট বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে দেশব্যাপী সিরিজ বোমা হামলা চালানো হয়। তার পর থেকে দিনটি সিরিজ বোমা হামলার প্রতিবাদ দিবস হিসেবে পালন করে আসছে আওয়ামী লীগ।

পোস্টটি শেয়ার করুনঃ