এমপি জ্যাকবের উন্নয়নের মিছিলে -হোসেন চেয়ারম্যান

ভোলার চরফ্যাশনে জিন্নাগড় ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক মোঃ হোসেন মিয়ার নেতৃত্বে ভোলা-৪ আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এর উন্নয়নে মিছিল হয়েছে। বুধবার সকালে বেতুয়া লঞ্চ ঘাট থেকে জিন্নাগড় পুরো এলাকা প্রদক্ষিণ শেষে গত সাড়ে ১৪ বছরের চরফ্যাশনের ব্যাপক উন্নয়নের কথা তুলে ধরে কাশেমগঞ্জ বাজারের পথ সভায় বক্তৃতা করেন জিন্নাগড় ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান মোঃ হোসেন মিয়া। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন জিন্নাগড় ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ইয়ারুল্লাহ মাষ্টার, সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম, জিন্নাগড় ছাত্রলীগ সভাপতি আবদুল্লাহ আল নোমান সহ ছাত্রলীগের নেতৃবৃন্দ এবং সকল শ্রেনীর পেশার মানুষ পথসভায় অংশ নেন।
গত ২০ অক্টোবর জিন্নাগড় ইউনিয়নের চেয়ারম্যান মোঃ হোসেন মিয়া চিকিৎসার জন্য ভারত যান। আজ বুধবার চিকিৎসা শেষে চরফ্যাশন ফিরে এসে আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপির বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে শত শত নেতাকর্মী নিয়ে এলাকায় মিছিলে মিছিলে মুখরিত করেন।