সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির কোষাধ্যক্ষ বললেন, কলম সৈনিকদের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করাই আমাদের প্রথম অঙ্গীকার

মাঠ পর্যায়ের সংবাদকর্মীদের পেশাগত অধিকার, নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় কাজ করে যাচ্ছে সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটি’। সংগঠনটির কোষাধ্যক্ষ ও সাবেক বাংলাদেশ টেলিভিশন এর নিউজ ক্যামেরা পার্সন, দৈনিক আজকের আলোকিত সকাল, দৈনিক সংবাদ সমাচার পএিকার বিশেষ প্রতিনিধি রাজু আহম্মেদ জানিয়েছেন, সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠাই তাদের মূল লক্ষ্য।সারাদেশের জেলার ও অঞ্চলের তৃণমূল সাংবাদিকদের নিয়ে গঠিত এই সংগঠনটি দীর্ঘদিন ধরে পেশাগত হয়রানি, মিথ্যা মামলা ও নিরাপত্তাহীনতার বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করে আসছে। সংগঠনের কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি রাজু আহম্মেদ নিজেও একজন সক্রিয় সংবাদকর্মী।
এ বিষয়ে রাজু আহম্মেদ বলেন, সাংবাদিকতা একটি মহান পেশা। কিন্তু দুঃখজনক হলেও সত্য, মাঠ পর্যায়ের অনেক সাংবাদিক আজও পেশাগত নিরাপত্তাহীনতায় ভুগছেন। বেতন-ভাতা না পাওয়া, মিথ্যা মামলার শিকার হওয়া, সংবাদ সংগ্রহে বাধা পাওয়া – এসব আমাদের নিত্যদিনের চিত্র। সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটি এই সব অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্যই তৈরি হয়েছে।
তিনি আরও বলেন, আমাদের প্রথম কাজ হলো সাংবাদিকদের ঐক্যবদ্ধ করা। একজন সাংবাদিক বিপদে পড়লে যেন পুরো সাংবাদিক সমাজ তার পাশে দাঁড়ায় সেই সংস্কৃতি আমরা গড়ে তুলতে চাই। পাশাপাশি তরুণ সাংবাদিকদের প্রশিক্ষণ, ডিজিটাল নিরাপত্তা আইন সম্পর্কে সচেতনতা এবং সাংবাদিক কল্যাণ তহবিল গঠন নিয়েও আমরা কাজ করছি।
সংগঠন সূত্রে জানা যায়, ইতোমধ্যে তারা স্থানীয় পর্যায়ে হয়রানির শিকার কয়েকজন সাংবাদিকের পাশে আইনি ও নৈতিক সহায়তা নিয়ে দাঁড়িয়েছে। পাশাপাশি বিভিন্ন জাতীয় দিবসে সাংবাদিকদের নিয়ে মতবিনিময় সভা ও কর্মশালার আয়োজন করছে।স্থানীয় সাংবাদিক নেতারা মনে করেন, রাজু আহম্মেদের মতো তরুণ ও সাহসী সংগঠকরা এগিয়ে এলে মাঠ পর্যায়ের সংবাদকর্মীদের অধিকার রক্ষার আন্দোলন আরও বেগবান হবে। উল্লেখ্য, রাজু আহম্মেদ দীর্ঘদিন ধরে ঢাকা উত্তর, ও গাজীপুর জেলায় সাংবাদিকতা করছেন। বর্তমানে তিনি রূপসী বাংলা টিভির সিনিয়র স্টাফ রিপোর্টার এবং বৃহত্তর উত্তরা সাংবাদিক কল্যাণ সমবায় সমিতির সাধারণ সম্পাদক, গাজীপুর জেলা রিপোর্টার ইউনিটির যুগ্ম সাধারণ সম্পাদক পাশাপাশি উত্তরা ও গাজীপুরের একাধিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনে যুক্ত রয়েছেন। সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটি কোষাধ্যক্ষ রাজু আহম্মেদ তাইজুল আরো বলেন, এই সংগঠনটি প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সিনিয়র সাংবাদিক সুমন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ফয়জুর রহমান, সহ সভাপতি মানিক হোসেন বিজয়,সাংবাদিক আশরাফুল ইসলাম, সাংবাদিক মোহাম্মদ শাহেদ, সাংবাদিক মোহাম্মদ হারিছুর রহমান শিপলু, এবং সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটি উপদেষ্টা মন্ডলীর সদস্য মো: মনজুর হোসেন চৌধুরীর অবদান আমরা কখনো ভুলতে পারবো না, তাদের সহ পরামর্শ ও সহ যোগিতায় আজ আমরা সংগঠনে অনুমতি পেলাম সাংবাদিকদের পাশে দাঁড়ানোর সাহস পেলাম।