সকল অপশক্তিকে প্রতিহত করতে আওয়ামী লীগ,সংগ্রাম চালিয়ে যাবে-নৌ পরিবহন প্রতিমন্ত্রী

২১আগষ্ট রবিবার বিকাল ৪টায় কেন্দ্রিক শহীদ মিনারে ২০০৪ সালের ২১আগষ্টে নাড়কিয় গ্রেনেট হামলার প্রতিবাদে বোচাগন্জ উপজেলা আওয়ামী লীগের উদ্দোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃআফছার আলির সন্চালনায ও বোচাগন্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু সৈয়দ হোসেন এর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে দির্ঘ বক্তব্যের মাঝে উপরোক্ত কথা বলেন।
সমাবেশে অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আবু তাহের মোঃ মামুন, যুগ্ম সম্পাদক শামিম আজাদ, সুব্রতকুমার অধিকারি, আ”লীগের সহ সভাপতি নইমুদ্দিন শাহ্, সহ সভাপতি সাবেক মেয়র আবদুস সবুর, মোঃ আসলাম মেয়র সেতাবগন্জ পৌরসভা, আশরাফ আলী তুহিন, আওয়ামী সেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক শেখ সোহেল রানা, ছাত্র লীগের সভাপতি দেলোয়ার হোসেন বিপুল, সাধারণ সম্পাদক এমদাদুল হক ঈশান প্রমুখ। সমাবেশে ৬টি ইউনিয়নের নেতৃবৃন্দ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ গন উপস্থিত ছিলেন। অপর দিকে বোচাগন্জ উপজেলা নির্বাহী অফিসার ছন্দা পাল এর সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে জিওবি মেইনটেন্স এর আওতায় কর্মরত এলসিএস মহিলা কর্মী দের মাঝে চেক বিতরন করেন নৌ পরিবহন প্রতি মন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি। এসময় উপস্থিত ছিলেন মোঃ আসলাম মেয়র সেতাবগন্জ পৌরসভা, আবু সৈয়দ হোসেন, মোঃ আফছার আলী, উপজেলা পরিষদ এর ভাইস চেয়ারম্যান নুর আলম, মহিলা ভাইস চেয়ারম্যান পুতুল রানী রায় ও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের নেতৃবৃন্দ। এছাড়াও প্রতিমন্ত্রী ৯নং মঙ্গলপুর ইউনিয়নে সাবেক মৎস্য ও পশুসম্পদ প্রতিমন্ত্রী প্রেসিডিয়ামসদস্য বাবু সতিষ চন্দ্র রায়ের অসুস্থতার জন্য সার্বিক খোজ খবর নেন।