দিনাজপুর জেলা প্রতিনিধিঃ দিনাজপুর জেলার বাংলা হিলি র শোকাবহ আগ্ষ্ট উপলক্ষে শোক সভায় প্রধান অতিথি নৌ পরিবহন প্রতি মন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি তার বক্তব্য বলেন খুনিরা শুধু বঙ্গবন্ধু কে হত্যা করে নাই, ওরা গোটা দেশকে হত্যা করতে চেয়েছিল। জিয়াউর রহমানের মদদপুষ্ট এদেশিয় বিপথ গামি, উচ্চাভিলাষী কিছু সামরিক অফিসার কতৃক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের ১৭ জন সদস্য কে হত্যা করে, এবং স্ব ঘোষিত খুনিদের বাচাতে পৃথিবীর জঘন্য তম ইনডিমিনিটি এক্ট নামে বিল পাশ করে, খুনিদের বিভিন্ন দেশের রাষ্ট্র দুত সহ ফ্রিডম পার্টি নামে রাজনৈতিক দল করে রাজনিতি করার সুযোগ করে দেয়। ২০আগষ্ট শনিবার বিকেল ৫টায় দিনাজপুরের হাকিম পুর উপজেলার বাংলা হিলি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ প্রাংগনে হাকিম পুর উপজেলা ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে শোকাবহ আগষ্ট উপলক্ষে শোক সভার আয়োজন করা হয়। মোঃ আব্দুর রহমান এর সন্চালনায় ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি হারুনউর রশিদ হারুনর সভাপতিত্বে শোক সভায় প্রধানঅতিথির বক্তব্য রাখেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নৌ পরিবহন প্রতি মন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি, বিষেশ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর -৬ আসনের সাংসদ সদস্য শিবলি সাদিক এমপি, দিনাজপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল ইমাম চৌধুরী, সহ উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, সভায় আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ গন অংশ নেন।

পোস্টটি শেয়ার করুনঃ