রংপুরে কেন্দ্রীয় নেতার সাথে মহানগর যুবদলের মতবিনিময়:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-১ (গংগাচড়া) ও রংপুর-৩ (সদর) আসনে ধানের শীষ প্রতিকের প্রার্থীর পক্ষে প্রচারণা কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে গংগাচড়া উপজেলা যুবদল ও রংপুর মহানগর যুবদলের সাথে মতবিনিময় সভা করেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি কর্তৃক দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ। রবিবার (২৫ ডিসেম্বর) রাত ৯ টায় দলীয় নগরীর গ্রান্ড হোটেল মোড়স্থ দলীয় কার্যালয়ে রংপুর-৩ (সদর) আসনে ধানের শীষের প্রার্থী সামসুজ্জামান সামু’র নির্বাচনী প্রচারণা কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে উক্ত আসনের আওতাধীন বিভিন্ন থানা ও ওয়ার্ড নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভার আয়োজন করে রংপুর মহানগর যুবদল। এসময় যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি কর্তৃক রংপুর-১ (গংগাচড়া) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থীর প্রচারণায় দায়িত্বপ্রাপ্ত যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া ঢাকা থেকে রংপুরে আসলে উক্ত মতবিনিময় সভায় মহানগর যুবদলের নেতাকর্মীরা তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এসময় মহানগর যুবদলের নেতৃবৃন্দের উদ্দ্যেশ্যে তিনি দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন। এছাড়াও বক্তব্য রাখেন মহানগর যুবদলের আহবায়ক ও রংপুর-১ (গংগাচড়া) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী মোকাররম হোসেন সুজনের প্রচারণায় যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি কর্তৃক দায়িত্বপ্রাপ্ত দুইজন নুরুন্নবী চৌধুরী মিলন ও মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক জহির আলম নয়ন, আরো বক্তব্য রাখেন মহানগর যুবদলের সদস্য সচিব ও রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থীর নির্বাচনী প্রচারণায় যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি কর্তৃক দায়িত্বপ্রাপ্ত আতিকুল ইসলাম লেলিন। এছাড়াও উপস্থিত ছিলেন মহানগর যুবদলের যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম মিঠু, ওয়াহেদ মুরাদ সহ প্রমুখ। মতবিনিময় সভা শেষে মহানগর যুবদলের নেতৃবৃন্দ নগরীর গ্রান্ড হোটেল মোড়ে ধানের শীষের প্রার্থী সামসুজ্জামান সামু’র পক্ষে ভোট চেয়ে লিফলেট বিতরন করে। এর আগে বা’দ মাগরিব রংপুর-১ (গংগাচড়া) উপজেলায় ধানের শীষ প্রতীকের প্রার্থী মোকাররম হোসেন সুজনের নির্বাচনী প্রচারণা কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে উপজেলা যুবদলের আহবায়ক সাজু আহমেদ স্বপন এর সভাপতিত্বে উপজেলা বিএনপি কার্যালয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর যুবদলের আহবায়ক ও রংপুর-১ (গংগাচড়া) আসনে ধানের শীষ প্রতীক প্রার্থী মোকাররম হোসেন সুজনের প্রচারণায় যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি কর্তৃক দায়িত্বপ্রাপ্ত নুরুন্নবী চৌধুরী মিলন, সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সদস্য সচিব শাহীন আলম সোনা। এছাড়াও উপস্থিত ছিলেন গংগাচড়া উপজেলা যুবদলের যুগ্ম আহবায়কবৃন্দ সহ আহবায়ক কমিটির সদস্যবৃন্দ।