কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলায় বিএনপির আয়োজনে জ্বালানি ও বিদ‍্যুৎ খাতে সীমাহীন দুর্নিতি ও নিত্যপন্যের দাম উদ্ধগতীর বিরুদ্ধে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার ২৮ আগষ্ট দুপুর ১:৩০ ঘটিকায় উপজেলার কলেজ মোড়ে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে উপজেলা বিএনপির নেতৃত্বে ১০ টি ইউনিয়নের নেতা কর্মিরা বিভিন্ন স্লোগানে বিক্ষোভ মিছিল ভুরুঙ্গামারী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।
উক্ত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি কাজী গোলাম মোস্তফা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান রানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিশু বিষয়ক সম্পাদক মারুফ হাসান।
বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান একেএম ফরিদুল হক (শাহিন শিকদার), সৈকত, কাজী নিজাম, রফিকুল ইসলাম প্রমুখ। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সাইফুর রহমান রানা বলেন, আওয়ামী লীগ সরকার ব্যর্থ সরকারে পরিণত হয়েছে। তেল,গ্যাস, জ্বালানিসহ নিত্যপণ্যের মূল্য বৃদ্ধিতে সাধারণ মানুষ চরম কষ্টের মধ্যে আছে। তাই এই অবৈধ সরকারকে আর সময় দেয়া যাবে না। সরকার পতনের আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান তিনি। প্রত‍্যেক ওয়াডে, প্রত‍্যেক ইউনিয়ন কমিটি শক্তিশালী করার জোর দাবী জানান।

পোস্টটি শেয়ার করুনঃ