বাংলাদেশ জামায়াতে ইসলামী বেলকুচি উপজেলার উদ্যোগে শহীদ ও সুবিধাবঞ্চিত এতিম পরিবার, সাংবাদিক এবং ইসলামী ছাত্রশিবির নেতৃবৃন্দের সম্মানে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে-

বাংলাদেশ জামায়াতে ইসলামী-র বেলকুচি উপজেলা শাখার উদ্যোগে শহীদ পরিবার, সুবিধাবঞ্চিত এতিম পরিবার, সাংবাদিক ও ছাত্রনেতৃবৃন্দের সম্মানে এক হৃদ্যতাপূর্ণ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। সম্প্রতি বেলকুচি উপজেলার একটি মিলনায়তনে এ মাহফিলের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেলকুচি উপজেলা জামায়াতের আমির আরিফুল ইসলাম সোহেল। তিনি তার সভাপতির বক্তব্যে বলেন, সমাজের অবহেলিত, শহীদ ও এতিম পরিবারের পাশে দাঁড়ানো ইসলামী আন্দোলনের নৈতিক দায়িত্ব। তিনি সমাজে ন্যায়, ইনসাফ ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানের সঞ্চালক এবং প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক মাওলানা মাজহারুল ইসলাম, সেক্রেটারি, বাংলাদেশ জামায়াতে ইসলামী বেলকুচি উপজেলা। তিনি বলেন, রমজান মাস ত্যাগ, তাকওয়া ও মানবিকতার শিক্ষা দেয়। এ মাসে সমাজের দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো ঈমানি দায়িত্ব।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী ছাত্রশিবির বেলকুচি উপজেলার সভাপতি হাফেজ মোঃ ইউসুফ আলী বাবু। এছাড়া বক্তব্য দেন উপজেলা জামায়াতের সূরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা আবুল হোসেন ভূঁইয়া। বক্তারা শহীদ পরিবার ও এতিমদের প্রতি সম্মান প্রদর্শনের পাশাপাশি ইসলামী মূল্যবোধভিত্তিক সমাজ গঠনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
ইফতার মাহফিলে স্থানীয় সাংবাদিক, সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।