ধুকুরিয়াবেড়া মাদ্রাসা ময়দানে জামায়াতে ইসলামীর বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত –

বাংলাদেশ জামায়াতে ইসলামী বেলকুচি উপজেলা ধুকুরিয়াবেড়া ইউনিয়নের উদ্যোগে এক বৃহৎ নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি ২০২৬) বিকালে ঐতিহাসিক ধুকুরিয়াবেড়া মাদ্রাসা ময়দানে আয়োজিত এ জনসভায় স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের ব্যাপক উপস্থিতি দেখা যায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক প্রতিমন্ত্রী মেজর মঞ্জুর কাদের (অবঃ) ।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ,আলহাজ্ব অধ্যক্ষ মোঃ আলী আলম, ৬৬ সিরাজগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী, কেন্দ্রীয় মজলিশে সূরা সদস্য ও নায়েবে আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী, সিরাজগঞ্জ জেলা শাখা।
সভায় সভাপতিত্ব করেন, আলহাজ্ব মাওঃ মোঃ ছানোয়ার হুসাইন, আমির বাংলাদেশ জামায়াত ইসলামী, ধুকুরিয়া বেড়া ইউনিয়ন, শাখা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ,
মোঃ আরিফুল ইসলাম সোহেল, আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী বেলকুচি উপজেলা শাখা এবং মাঃ মাজহারুল ইসলাম, সেক্রেটারি ও বেলকুচি নির্বচন পরিচালনা কমিটির সভাপতি, বেলকুচি, সিরাজগঞ্জ। অধ্যাপক নূর -উন-নবী সরকার , নির্বাচন পরিচালনা সিরাজগঞ্জ -৫ ও উপজেলা নায়েবে আমীর বেলকুচি উপজেলা শাখা।
মাওঃ মাহবুবুর রশিদ শামীম সহকারী সেক্রেটারি, বাংলাদেশ জামাাতে ইসলামী বেলকুচি শাখা, সিরাজগঞ্জ ।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, এই এলাকার সহ চরাঞ্চলের মানুষ দীর্ঘদিন ধরে অবহেলা ও উন্নয়ন বঞ্চনার শিকার। নির্বাচিত হলে বেলকুচি ও চৌহালীসহ চরাঞ্চলে টেকসই বাঁধ নির্মাণ, নদীভাঙন রোধে কার্যকর পদক্ষেপ, গ্রামীণ সড়ক উন্নয়ন, শিক্ষা প্রতিষ্ঠান আধুনিকায়ন, স্বাস্থ্যসেবার সম্প্রসারণ এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বাস্তবমুখী উদ্যোগ গ্রহণ করবেন বলে অঙ্গীকার ব্যক্ত করেন।
এ সময়ে ইলেকট্রিক প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন ।
এছাড়া দুর্নীতিমুক্ত প্রশাসন, ন্যায়ভিত্তিক সমাজ গঠন এবং সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন নেতৃবৃন্দ। জনসভা শেষে দেশ, জাতি ও আগামীর নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হওয়ার জন্য দোয়া করা হয়।