ঝিনাইদহের নবাগত জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

ঝিনাইদহ জেলার নবাগত জেলা প্রশাসক হিসেবে জনাব মোঃ নোমান হোসেন যোগদান করেছেন। অদ্য ১৯ এপ্রিল ২০২৬ তারিখ ঝিনাইদহ জেলা সার্কিট হাউসে তার সাথে জেলার সার্বিক উন্নয়ন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনার লক্ষ্যে এক সৌজন্য সাক্ষাৎ করেন আন্তর্জাতিক মানবাধিকার আইন প্রয়োগকারী সংস্থার সিনিয়র ভাইস চেয়ারম্যান এবং সাংবাদিক প্রেসক্লাব ঝিনাইদহের প্রতিষ্ঠাতা ও সভাপতি বিশিষ্ট সাংবাদিক জনাব মোঃ ফজলুল কবির গামা। তাছাড়াও সেসময় আরও উপস্থিত ছিলেন
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পাপন চৌধুরী (এইচ.বি. নিউজ টোয়েন্টিফোর ও জেলা প্রতিনিধি,দৈনিক যশোর বুলেটিন), তথ্য ও প্রযুক্তি সম্পাদক জুবাইদা তাসমিম সেতু (সাব-এডিটর, দৈনিক নাগরিক ভাবনা), কোষাধ্যক্ষ অভিজিৎ সরকার ভোলা (জেলা প্রতিনিধি, উজ্জ্বল বাংলাদেশ), সাংগঠনিক সম্পাদক মোঃ সাজেদুর রহমান (জেলা প্রতিনিধি, দৈনিক শিকল) এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ মাজেদ শাহ (ভ্রাম্যমান প্রতিনিধি, দৈনিক আজকের গোয়েন্দা সংবাদ)।
অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই আলোচনায় সাংবাদিকবৃন্দ নবাগত জেলা প্রশাসককে অভিনন্দন জানান। মতবিনিময়কালে উপস্থিত সাংবাদিকবৃন্দ আশা প্রকাশ করেন যে, নতুন জেলা প্রশাসকের সুদক্ষ নেতৃত্বে জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির অভাবনীয় উন্নতি ঘটবে এবং সাধারণ মানুষের নাগরিক অধিকার আরও সুসংহত হবে। জেলা প্রশাসক জনাব মোঃ নোমান হোসেনও ঝিনাইদহের জনকল্যাণে এবং সরকারের উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়নে সাংবাদিকদের সক্রিয় সহযোগিতা কামনা করেন।