নিজস্ব প্রতিনিধি
জাকির হোসেন লিটন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলা আইনশৃঙ্খলা কমিটি ও মাসিক সমন্বয় সভা আজ (২৬জানুয়ারি) সোমবার  অনুষ্ঠিত হয়েছে।

 উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভা কক্ষে এ সভার আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফখরুল হোসাইন  এর সভাপতিত্বে অনুষ্ঠানে আইনশৃঙ্খলা বিষয়ক বক্তব্য রাখেন কালিয়াকৈর উপজেলা সহকারী কমিশনার ফাহিম শাহরিয়ার, মেজর,কালিয়াকৈর থানার   অফিসার্স ইনচার্জ খন্দকার নাসির উদ্দিন , উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার ,  উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাক্তার মিজানুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সানজিদা মজুমদার, কালিয়াকৈর মডেল প্রেসক্লাবের কর্মরত সাংবাদিকবৃন্দ এবং  ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান অন্যান্যরা।

 

 এ সময় গাজীপুর ১ সংসদীয় এলাকায় দায়িত্বরত মেজর তানজিনা আক্তার জানান নির্বাচন সুষ্ঠু ভাবে সম্পন্ন করার লক্ষ্যে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য  প্রতিদিন তাহলে ব্যবস্থা করা হচ্ছে এবং নির্বাচনের আগে আরও দহলের সংখ্যা বাড়ানো হবে। যারা আইনশৃঙ্খলা ভঙ্গ করার চেষ্টা করবে তাদের বিষয়ে আমাদের নির্ধারিত মোবাইল নাম্বারে আপনারা সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করলে আমরা তাৎক্ষণিকভাবে প্রয়োজনে ব্যবস্থা গ্রহণ করবো। তবে যারাই এই তথ্য সরবরাহ করবেন তাদের অবশ্যই একটি কথা স্মরণ রাখতে হবে তারা যেন কোনভাবেই ব্যক্তিগত আক্রোশে কোন মিথ্যা তথ্য সরবরাহ না করে।

 

কালিয়াকৈর থানার অফিসার্স ইনচার্জ খন্দকার নাসির উদ্দিন জানান গত মাসের তুলনায় কালিয়াকৈর উপজেলা আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো। তবে বিগত পাঁচ আগস্টের চন্দ্রা রেঞ্জ অফিস থেকে বারোটি আগ্নেয়াস্ত্র ৮২৪টি গোলাবারুদ লুণ্ঠনের বিষয়টি আমার জানা ছিল না যেহেতু আজকে জেনেছি আজ থেকে অস্ত্র উদ্ধারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া মাদকের বিষয়ে এ মাসে  মাদকের বিষয়ে ১২টি মামলা হয়েছে।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ফখরুল হুসাইন জানান উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখার জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে রাত দিন ২৪ ঘন্টায়  সার্বক্ষণিক ভাবে কাজ করা হচ্ছে। ইতোমধ্যে উপজেলার বিভিন্ন খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ফার্মেসি, হাসপাতাল,এবং অবৈধ মাটি ব্যবসায়ীদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখার চেষ্টা চলমান রয়েছে। জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সরকারের পক্ষ থেকে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

 এই নির্বাচন গণতন্ত্র উত্তরণের জন্য খুব গুরুত্বপূর্ণ। সবার সহযোগিতার মাধ্যমেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু এবং সুন্দরভাবে সম্পন্ন করা যাবে বলে আশা করা হচ্ছে।

পোস্টটি শেয়ার করুনঃ