লালমনিরহাটে ট্রাকের চাপায় বৃদ্ধ নিহত, চালক-হেলপার আটক
আপডেটঃ মে ১, ২০২৬ | ৮:১৭
56 ভিউ

লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের চিনিপাড়া এয়ারপোর্ট সংলগ্ন এলাকায় মালবোঝাই ট্রাকের চাপায় মনছের আলী (৬৩) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
শুক্রবার (১ মে) সকালে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নিজ বাড়ির পাশের খেতে মরিচ দেখতে যান মনছের আলী। এ সময় লালমনিরহাটগামী (ঢাকা মেট্রো-ট ২৪-২১৭৭) নম্বরের একটি মালবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে গিয়ে তার ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ট্রাকের চালক ও হেলপারকে আটক করে। পরে তাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে হস্তান্তরের প্রস্তুতি নেওয়া হয়।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।