‎গত ১৭/০৪/২০২৬ তারিখে ঢাকা থেকে প্রকাশিত দৈনিক মুক্তখবর এবং ফেসবুকসহ বিভিন্ন অনলাইন মাধ্যমে “ভাতগ্রাম ইউনিয়নে ভূমি সহকারী কর্মকর্তার বিরুদ্ধে অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগ” শীর্ষক যে সংবাদ প্রকাশিত হয়েছে, তা আমার দৃষ্টিগোচর হয়েছে।

‎উক্ত সংবাদটি সম্পূর্ণরূপে মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট এবং উদ্দেশ্যপ্রণোদিত। বর্তমানে অনলাইনের মাধ্যমে জমির খাজনা পরিশোধের সরকারি ব্যবস্থা চালু থাকায় ইউনিয়ন ভূমি অফিসে সরাসরি খাজনা গ্রহণ করা হয় না। ফলে খাজনার নামে কোনো অর্থ দাবির প্রশ্নই ওঠে না।

‎সংবাদে উল্লেখিত বাবলু সরকার নামীয় ব্যক্তি আমার নিকট জমির খাজনা প্রদানের প্রক্রিয়া সম্পর্কে জানতে এলে আমি তাকে অনলাইনে আইডি খুলে নিজ দায়িত্বে খাজনা পরিশোধ করার পরামর্শ প্রদান করি। এর বাইরে তার সাথে কোনো আর্থিক লেনদেন বা অর্থ দাবির ঘটনা ঘটেনি।

‎এছাড়া, আমার বিরুদ্ধে স্বজনপ্রীতির অভিযোগও সম্পূর্ণ অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত, কারণ এই এলাকায় আমার কোনো আত্মীয়-স্বজন নেই। একইভাবে, অফিসে দেরিতে উপস্থিত হওয়ার অভিযোগটিও ভিত্তিহীন। প্রতিদিন সকাল ৯টার মধ্যে অফিসে উপস্থিত হয়ে নিয়ম অনুযায়ী উপস্থিতির প্রমাণস্বরূপ ছবি সংশ্লিষ্ট উপজেলা ভূমি অফিসে প্রেরণ করা হয়।

‎মূলত, একটি মহল পরিকল্পিতভাবে আমাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে এ ধরনের মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করছে।

‎অতএব, প্রকাশিত এই মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদের তীব্র নিন্দা ও জোর প্রতিবাদ জানাচ্ছি।

‎প্রতিবাদকারী
‎মোঃ শরিফুল ইসলাম সেলিম
‎ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা
‎ভাতগ্রাম, সাদুল্যাপুর
‎গাইবান্ধা।

পোস্টটি শেয়ার করুনঃ