রাজশাহী জেলার দূর্গাপুর এলাকা থেকে ১ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব-৫।

র‍্যাব সূত্রে জানা যায়, ১৭ এপ্রিল ২০২৬ তারিখ সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে র‍্যাব-৫, সিপিএসসি’র একটি চৌকস আভিযানিক দল রাজশাহীর দূর্গাপুর থানার বজো খলসী এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ১ বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত ও ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মোঃ ময়েজ সরকারকে গ্রেফতার করা হয়।

জানা গেছে, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের হয়। পরবর্তীতে মামলার বিচার শেষে আদালত তাকে দোষী সাব্যস্ত করে ১ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন।

র‍্যাব আরও জানায়, দীর্ঘদিন ধরে আত্মগোপনে থাকা এই আসামিকে গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

পোস্টটি শেয়ার করুনঃ