ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনের বিএনপি মনোনীত প্রার্থী এম রশিদুজ্জামান মিল্লাতকে বিপুল ভোটে জয়ী করতে চিকাজানি ইউনিয়নের ৭,৮,৯ নং ওয়ার্ড বিএনপি’র নেতাকর্মীরা এক বিশাল নির্বচনী প্রচারণা মিছিল করেছেন। শনিবার (৩১ জানুয়ারি) বিকালে।

মিছিলের নেতৃত্বদেন চিকাজানি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম খলিল, সহ সভাপতি মো. সিদ্দিক আলী, সহ সাংগঠনিক মো. ছানোয়ার হোসেন, চিকাজানি ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি মো. পলাশ মিয়া, জামালপুর জেলা কৃষক দলের যুগ্ন আহ্বায়ক মো. কারিমল ইসলাম, চিকাজানি ইউনিয়ন কৃষক দলের সদস্য সচিব মো. আমির হোসেন, সমাজ সেবক মো. মোখলেছুর রহমান জামাল, সাবেক যুবনেতা মো. রফিকুল ইসলাম, সাবেক ছাত্রনেতা মো. বেনজির আহম্মেদ খুদু, চিকাজানি ইউনিয়ন বিএনপি’র প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মো. নুর নবী, ৭ নং ওয়ার্ড সভাপতি মো. শাহজামাল, ৮ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক মো. শহিদ সরকার প্রমুখ।

গণমিছিলটি সার্থক ও সুন্দর করতে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সাথে সর্বক্ষণ যোগাযোগ রেখে খোঁজখবর নিয়েছেন অত্র ইউনিয়নের কৃতি সন্তান ঢাকাস্থ বিএনপির রাজনীতিবিদ লালবাগ থানার ৮১ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান উজ্জ্বল।

মিছিল শেষে পথসভায় নেতারা বক্তব্যকালে জনতার উদ্দেশ্যে বলেন, ১২ই ফেব্রুয়ারি সকাল-সকাল ভোট কেন্দ্রে এসে বিএনপি’র ধানের শীষে ভোট দিবেন। সেদিন বিএনপির মনোনীত প্রার্থী এম. রশিদুজ্জামান মিল্লাতকে বিপুল ভোটে জয়ী করবেন বলেও বক্তব্য রাখেছেন।

পোস্টটি শেয়ার করুনঃ