উঠান বৈঠকে উত্তাল দেওয়ানগঞ্জ, ধানের শীষে ঐক্যের বার্তা
জামালপুর-১ (দেওয়ানগঞ্জ ও বকশীগঞ্জ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী বিএনপির কেন্দ্রীয় কোষাধ্যক্ষ ও সাবেক সংসদ সদস্য এম রশিদুজ্জামান মিল্লাতের ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করতে মাঠপর্যায়ে গণসংযোগ জোরদার করেছে পৌর বিএনপি।
এর অংশ হিসেবে শনিবার সন্ধ্যায় পৌর বিএনপির ০৬ নম্বর ওয়ার্ডের উদ্যোগে বাদেশশারিয়া বাড়িতে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
উঠান বৈঠকে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. আতিকুর রহমান সাজু। তিনি বলেন, গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধারে ধানের শীষের বিকল্প নেই। এজন্য দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার আহ্বান জানান তিনি।
এ সময় পৌর যুবদলের আহ্বায়ক দেওয়ান আলতাবসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।