গাজীপুর, ২৯ ডিসেম্বর ২০২৫ – গাজীপুর–১ (কালিয়াকৈর উপজেলা, কোনাবাড়ি, কাশিমপুর ও বাসন) আসনে বাংলাদেশ মুসলিম লীগের মনোনীত প্রার্থী শ্রমিক নেতা মোঃ জাহিদ হাসান দলীয় মনোনয়ন পাওয়া সত্ত্বেও আজ পর্যন্ত নির্বাচনী মনোনয়নপত্র জমা দেননি। এই ঘটনা রাজনৈতিক অঙ্গনে বিশেষ আলোচনার সৃষ্টি করেছে।
দলীয় সূত্র জানায়, দল তার প্রতি পূর্ণ আস্থা রেখেছে এবং আনুষ্ঠানিকভাবে মনোনয়ন প্রদান করেছে। তবে ব্যক্তিগত বা বাস্তবিক কিছু কারণে নির্ধারিত সময়ের মধ্যে তিনি মনোনয়নপত্র জমা দিতে পারেননি।
শ্রমিক নেতা মোঃ জাহিদ হাসান দীর্ঘদিন ধরে গাজীপুরের শিল্পাঞ্চলে গার্মেন্টস শ্রমিক, ভুমিহীন ও অধিকার বঞ্চিত মানুষের অধিকার আদায়ে সক্রিয় ভূমিকা পালন করছেন। তিনি শ্রমিকদের ন্যায্য মজুরি, চাকরির নিরাপত্তা ও সামাজিক ন্যায়বিচারের পক্ষেও কাজ করে আসছেন। এই কারণে তিনি স্থানীয় জনগণের মধ্যে অত্যন্ত পরিচিত ও গ্রহণযোগ্য মুখ।
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, গাজীপুর–১ আসনের ভোটাররা শ্রমিক নেতা মোঃ জাহিদ হাসানের মতো পরিচিত ও ন্যায়নিষ্ঠ প্রার্থীর উপস্থিতি নির্বাচনী সমীকরণে প্রভাব ফেলতে পারে। বিশেষ করে শিল্পাঞ্চল অধ্যুষিত হওয়ায় শ্রমিক ভোট এখানে বড় প্রভাব রাখে।
শ্রমিক নেতা মোঃ জাহিদ হাসান এ বিষয়ে বলেন,
“আমি সবসময় ভুমিহীন, বঞ্চিত মানুষ ও গার্মেন্টস শ্রমিকদের পাশে ছিলাম। দলীয় সম্মান এবং মানুষের অধিকার রক্ষার জন্যই আমি এই সিদ্ধান্ত নিয়েছি। ভবিষ্যতেও তাদের অধিকার আদায়ের সংগ্রাম চালিয়ে যাব।”
গাজীপুর–১ আসনের ভৌগোলিক গঠন কালিয়াকৈর উপজেলা, কোনাবাড়ি, কাশিমপুর ও বাসন নিয়ে গঠিত। শিল্পাঞ্চল হওয়ায় এখানে শ্রমিকদের ভোট রাজনৈতিক প্রভাবের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

পোস্টটি শেয়ার করুনঃ