জাকির আহম্মদ জিম
বগুড়া জেলা প্রতিনিধিঃ
বগুড়া শেরপুরে ভবানীপুর ইউনিয়নে নুসরাত জাহান নিপা (১৮) নামের এক কলেজ ছাত্রী নিজ ঘরের সিলিং ফ্যানের সঙ্গে গলায় রশি লাগিয়ে আত্মহত্যা করেছে। সে বিরইল যমুনাপাড়া গ্রামের নাজিমুদ্দিনের মেয়ে ও শেরউড ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্রী। আজ রবিবার (৩০ অক্টোবর) দুপুর ১২ টায় শেরপুর থানা পুলিশ তার লাশ উদ্ধার করে। পুলিশ ও স্থানীয়রা জানান, গত এক বছর আগে নুসরাত জাহান নিপার ব্রাহ্মণবাড়িয়া জেলায় বিয়ে হয়। লেখাপড়ার জন্য সে বগুড়ার শেরপুরের ছোনকা যমুনাপাড়া বাবার বাড়ি থেকে শেরউড ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে করে। বাবা চাকরির সুবাদে নিজ কর্মস্থলে ও মা বড় জামাইয়ের বাড়িতে বেড়াতে যান। দাদিকে নিয়ে নুসরাত জাহান নিপা ২দিন ধরে বাড়িতেই থাকতেন। রাত্রিতে খাবার শেষে নিজ ঘরে ঘুমিয়ে পড়ে। সকাল সাড়ে ৯টার দিকে ঘুম থেকে না ওঠায়, দাদি ডাকাডাকি করে। এতে কোনো সাড়া না পেয়ে দাদি জানালা দেখতে পাই গলায় রশি দিয়ে সে আত্মহত্যা করেছে। পরে প্রতিবেশীদের সহযোগিতায় ঘরের সিলিং দিয়ে ঘরে প্রবেশ করে। এবং পুলিশকে খবর দিলে, পুলিশ এসে লাশটি উদ্ধার করে। এ বিষয়ে শেরপুর থানার উপরিদর্শক মোস্তাফিজুর রহমান জানান, লাশটি উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

পোস্টটি শেয়ার করুনঃ