ময়মনসিংহ জাতীয় পার্টির আহ্বায়ক কমিটির সভা অনুষ্ঠিত।

বিশেষ প্রতিনিধি
ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
ময়মনসিংহ সিটি কর্পোরেশনের হল রুমে ২১ অক্টোবর শুক্রবার সকাল ১১ টায় নবগঠিত আহ্বায়ক কমিটির আহ্বায়ক প্রেসিডিয়াম সদস্য অতিরিক্ত মহাসচিব ১৫৪- ময়মনসিংহ -৮ ঈশ্বরগঞ্জ আসনের সংসদ সদস্য ফখরুল ইমামের সভাপতিত্বে সাবেক সংসদ সদস্য নবগঠিত আহ্বায়ক কমিটির সদস্য সচিব সালাহ উদ্দিন আহাম্মেদ মুক্তি সঞ্চালনা করেন। অনুষ্ঠান শুরুতে কোরআন তেলাওয়াত করেন জেলা কমিটির সদস্য আব্দুল মান্নান , শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রেসিডিয়াম সদস্য অতিরিক্ত মহাসচিব নবগঠিত আহ্বায়ক কমিটির আহ্বায়ক ফখরুল ইমাম সাংগঠনিক দিকনির্দেশনা মূলক আলোচনা করেন। এসময় উপস্থিত ছিলেন মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক জাহাঙ্গীর আলম সদস্য সচিব আবু মুসা সরকার,সহ অন্যান্য নেতৃবৃন্দ।পরে জেলার আহ্বায়ক কমিটির সকল সদস্যদের পরিচয় প্রদান করা হয়।